• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Headline
৩৪ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৩, ঈদের বাজারে ছড়ানোর পরিকল্পনা ছিল: পুলিশ সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা প্রাথমিক শিক্ষার্থীদের অধিকাংশ শ্রেণি উপযোগী নয়: ববি হাজ্জাজ দক্ষিণ কোরিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস মন্ত্রীর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে– প্রতিমন্ত্রী হাবিবুর রহমান সৌরবিদ্যুতে ৫ বছরের ‘কর অবকাশ’ দেয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী আইসিডিডিআর,বির গবেষণা : দিনে ৫ ঘণ্টা শিশুদের ‘স্ক্রিন আসক্তি’ বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সড়কে চাঁদাবাজির সময় হাতেনাতে যুবক আটক লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

শিরোপা জয়ের পরই হারের স্বাদ পেলো বার্সেলোনা

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগার শিরোপা আগেই নিশ্চিত করেছে বার্সেলোনা। কিন্তু শিরোপা জয়ের পর কিছুটা ছন্দ হারিয়েছে কাতালান ক্লাবটি। টানা ১১ জয়ের পর হারের স্বাদ পেল দলটি।
ম্যাচ শুরুর আগে তাই প্রতিপক্ষ আলাভেসের কাছ থেকে ‘গার্ড অব অনার’ও পেয়েছিল কাতালান ক্লাবটি। তবে মাঠের খেলায় নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি হান্সি ফ্লিকের দল। শেষ পর্যন্ত আলাভেসের কাছে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। পুরো ম্যাচে বলের দখলে বার্সেলোনা আধিপত্য দেখালেও তাদের আক্রমণভাগ ছিল পুরোপুরি নিষ্প্রভ। রবার্ট লেভানদোভস্কি, দানি ওলমোদের নিয়ে সাজানো আক্রমণ থেকেও আলাভেসের রক্ষণে ভীতি ছড়াতে পারেননি তারা। পুড়ো ম্যাচজুড়ে একটিও শট লক্ষ্যে রাখতে পারেনি বার্সেলোনা।
প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের একমাত্র গোলটি করেন আলাভেসের ইব্রাহিম দিয়াবাতে। সেই গোলেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও কার্যকর ফুটবল খেলতে পারেনি বার্সেলোনা। প্রথমার্ধে ছয়টি এবং দ্বিতীয়ার্ধে দুটি শট নেয় তারা। তবে কোনোটি লক্ষ্যে ছিল না। অন্যদিকে আলাভেসের নেওয়া নয়টি শটের তিনটি ছিল লক্ষ্যভেদী।
লা লিগায় টানা ১১ জয়ের পর এই ম্যাচে এসে হারল বার্সেলোনা। চলতি মৌসুমে এটি তাদের পঞ্চম হার। গত রবিবার ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা নিশ্চিত করেছিল তারা। এই হারের ফলে ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার সম্ভাবনাও শেষ হয়ে গেল বার্সেলোনার। ৩৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৯১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category