• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Headline
আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন

সঞ্জয় লীলা বানসালির শুটিং সেটে শ্রমিকের মৃত্যু, ৪০ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা

Reporter Name / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে ৪০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে পরিচালক সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান। ১৭ জুন মুম্বাইয়ের ফিল্ম সিটির রয়্যাল পাম্প স্টুডিওতে ছবিটির সেটে কাজ করার সময় ৪২ বছর বয়সী কার্পেন্টার চন্দ্রধারী সিং যাদব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই দুর্ঘটনাটি ঘটেছিল।
ঘটনার পর থেকেই ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ প্রযোজনা সংস্থার সঙ্গে আলোচনা শুরু করে। সংগঠনের সাধারণ সম্পাদক অশোক দুবে জানান, দুর্ঘটনার সময় শ্রমিকদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়েছিল।
দুবের ভাষ্য অনুযায়ী, সকাল সাতটার শিফটের পরও অনেক কর্মী পরদিন রাত তিনটা পর্যন্ত কাজ করছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে এখনো ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন অপেক্ষমাণ।
সংগঠনটি প্রথমে নিহত শ্রমিকের পরিবারের জন্য ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করেছিল। যদিও আলোচনার পর বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান ৪০ লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সংগঠনকে জানানো হয়েছে যে চেকও ইস্যু করা হয়েছে।
সংগঠনের দাবি, মৃত শ্রমিকের জন্য বিমাসুবিধাও রয়েছে। সেই বিমা থেকে আরও ১০–১৫ লাখ টাকা পরিবার পেতে পারে বলে আশা করা হচ্ছে। ফলে মোট আর্থিক সহায়তার পরিমাণ আরও বাড়তে পারে।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানিয়েছেন, শুধু ক্ষতিপূরণ নয়, নিহত শ্রমিকের পরিবারের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতেও আলোচনা চলছে।
অশোক পণ্ডিতের মতে, সঞ্জয় লীলা বানসালি নিহত শ্রমিকের স্ত্রীকে উপযুক্ত চাকরি দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে রাজি হয়েছেন। পাশাপাশি যাদবের দুই কন্যার শিক্ষার দায়িত্ব নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
যাদবের দুই মেয়ের বয়স যথাক্রমে ১০ ও ৬ বছর। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পরিবারের ভবিষ্যৎ অনেকটাই নিরাপদ হবে বলে মনে করছে সংগঠনটি।
এ দুর্ঘটনার পর চলচ্চিত্রশিল্পে নিরাপত্তাব্যবস্থার প্রশ্নও নতুন করে সামনে এসেছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ প্রশাসনের কাছে পুরোনো স্টুডিও ও সেটগুলোর নিরাপত্তা নিরীক্ষার দাবি জানিয়েছে।
সংগঠনটি চায়, পুরোনো অবকাঠামো, বিদ্যুতের সংযোগ ও অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়মিত পরীক্ষা করার জন্য একটি যৌথ কমিটি গঠন করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। সিনেমাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category