• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Headline
পাথরঘাটায় প্রবাসী ১০ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার আত্মসাত, জীবিত স্বামীকে মৃত দেখিয়ে অন্যত্র বিয়ে! পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস পালন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সমঝোতায় নাখোশ ইরানের কট্টরপন্থীরা বিহারে খান স্যারের কোচিং সেন্টারে হামলাকারি নেপালে অস্বাভাবিক মৃত্যু ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ‘খাঁচায় লড়াই’-এর আয়োজন, সমালোচনা অর্থনীতিতে ধাক্কা, যুক্তরাজ্যে কমছে স্থায়ী কর্মী নিয়োগ ইরান–যুক্তরাষ্ট্র চুক্তিকে স্বাগত বিশ্বনেতাদের নিউজিল্যান্ডে একটি ফলের দোকানে অর্ধেক হলুদ–অর্ধেক লাল, এ কেমন আপেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে ‘কৌশলগত পরাজয়’ হিসেবে দেখছেন ইসরায়েলি ডানপন্থীরা যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালক ও ১১ যাত্রীর সবাই নিহত

সঞ্জয়ের গায়কি ও পোশাকে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ফুটে উঠলো বাংলাদেশ

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : ফিফা বিশ্বকাপের এবারের উদ্বোধনী মঞ্চে যখন আলোর ঝলকানি, সংগীত আর উচ্ছ্বাসে মেতে উঠেছিল দর্শক, তখন সেই মঞ্চে নীরবে জায়গা করে নিয়েছিল বাংলাদেশও। কোনো ফুটবল দল নয়, কোনো জাতীয় পতাকা হাতে আনুষ্ঠানিক প্রদর্শনও নয়—বাংলাদেশকে তুলে ধরেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক, গায়ক ও ডিজে সঞ্জয় দেব। আর সেটি করেছিলেন তাঁর গায়কি ও পোশাকের মাধ্যমে।
গত শুক্রবার কানাডার টরন্টোর বিএমও স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬–এর উদ্বোধনী আয়োজনে ‘সির সির’ পরিবেশন করেন সঞ্জয়। কানাডীয় শিল্পী নোরা ফাতেহি ও ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিমের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে কোটি দর্শকের সামনে পারফর্ম করেন তিনি। তবে গান শেষ হওয়ার পরও সামাজিক মাধ্যমে আলোচনা থামেনি। কারণ, মানুষের নজর কাড়ে সঞ্জয়ের পরা বিশেষ জ্যাকেটটি।
সঞ্জয়ের জ্যাকেটের ডান হাতাজুড়ে সূক্ষ্ম এমব্রয়ডারিতে ফুটে উঠেছিল বাংলাদেশের পরিচয়ের তিনটি শক্তিশালী প্রতীক—বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং লাল-সবুজ জাতীয় পতাকা। শুধু পোশাকে এসব প্রতীক ব্যবহার করেই থেমে থাকেননি তিনি। পারফরম্যান্স চলাকালে বারবার নিজের হাতার দিকে ইঙ্গিত করে বিশ্বদর্শকের নজর সেদিকেই টেনে নিয়েছেন। মজার বিষয় হলো, বিশ্বমঞ্চে বাংলাদেশের এই উপস্থিতির পরিকল্পনা শুরু হয়েছিল অনেক আগে।
শনিবার রাতে সঞ্জয় গণমাধ্যমকে জানান, ফিফার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার খবর প্রকাশের পর অনেকেই তাঁকে বাংলাদেশের জার্সি পরে মঞ্চে ওঠার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি চেয়েছিলেন একটু ভিন্নভাবে, আরও নান্দনিকভাবে দেশকে তুলে ধরতে। ‘আমি আমার টিমের সঙ্গে বসে ভাবতে শুরু করি, কীভাবে বিশ্বমঞ্চে বাংলাদেশকে উপস্থাপন করা যায়। তখন আমার ক্রিয়েটিভ ডিরেক্টর ছায়া কুমারের সঙ্গে মিলে এই জ্যাকেটের নকশা তৈরি করি,’ বললেন সঞ্জয়।
সঞ্জয় জানান, জ্যাকেটের প্রতিটি মোটিফের পেছনেই ছিল একটি বার্তা। বেঙ্গল টাইগার বাংলাদেশের শক্তি ও সাহসের প্রতীক। শাপলা বহন করে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয়। আর জাতীয় পতাকার লাল-সবুজ রং তুলে ধরে শান্তি, সৌহার্দ্য ও পরিচয়ের গল্প। তবে মঞ্চে দাঁড়িয়ে বারবার হাতার নকশা দর্শকদের দেখানোর বিষয়টি আগে থেকে পরিকল্পিত ছিল না।
সঞ্জয় বলেন, ‘বাংলাদেশকে দেখানোর ইচ্ছাটা আমার ভেতরে ছিল। তাই নিজের অনুভূতি থেকেই কাজটি করেছি। মঞ্চে ওঠার পর মনে হয়েছে, এই মুহূর্তে আমার সঙ্গে পুরো বাংলাদেশ আছে। অনুষ্ঠানের আগে যখনই জ্যাকেটটি পরতাম, হার্টবিট বেড়ে যেত। আর বিশ্বকাপের মঞ্চে ওঠার পর সেই অনুভূতি আরও তীব্র হয়। বাংলাদেশের মানুষ যেভাবে ভালোবাসা ও দোয়া দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ ও গর্বিত।’ বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে সঞ্জয়ের মনে পড়ছিল মা–বাবা ও পরিবারের সদস্যদের কথা। মনে পড়ছিল নিজের শিকড়ের কথাও। সঞ্জয় বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমর্থন ও পরিবারের দোয়া ছাড়া এই জায়গায় পৌঁছানো সম্ভব হতো না।’
বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্সের একটি ভিডিও ক্লিপ সঞ্জয় তাঁর ফেসবুকে শেয়ার করেছেন। মাত্র ৬৫ সেকেন্ডের সেই ভিডিও রবিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১ কোটি ৬০ লাখের বেশি ভিউ হয়েছে এবং রিঅ্যাকশন এসেছে প্রায় সাড়ে ৮ লাখ। পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ২০ হাজার এবং মন্তব্য এসেছে ৮ হাজারের বেশি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category