• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Headline
সবার অংশগ্রহণ নিশ্চিত করেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী লক্ষ্মীপুরে বশিকপুর ইউনিয়নকে অন্য উপজেলা স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের তিন সদস্য গ্রেপ্তার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ অরক্ষিত বিদ্যুতের খুঁটিতে সংস্পর্শে গিয়ে ৫ গরুর মৃত্যু সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি সড়কবাতি সম্পর্কে জ্ঞান নিতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক খাবার মুখে দেয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেয়া লোকটি কে চার দিনে ফটিকছড়িতে ৮ প্রাণহানি,উদ্বেগে সাধারণ মানুষ বেনাপোল সীমান্ত থেকে সেই ১০ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সড়কবাতি সম্পর্কে জ্ঞান নিতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রাজশাহী : বিদ্যুৎসাশ্রয়ী সড়কবাতি দেখতে ফ্রান্সে যাওয়ার উদ্যোগ নিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান। জানা গেছে, রাজশাহী নগরে চীন ও পোল্যান্ডে উৎপাদিত সড়কবাতি লাগানো হয়েছে। এবার ‘সিগনিফাই বাংলাদেশ লিমিটেড’ নামের প্রতিষ্ঠান তাদের ‘ডিসপ্লে সিটি’ দেখাতে সিটি করপোরেশনের প্রশাসককে ফ্রান্সে নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অনুমতি ও ভিসা পেলে আগামী ২০ বা ২১ জুন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান (রিটন) ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান ফ্রান্সে যাবেন। এটি প্রায় ১০ দিনের সফর।
এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠান। তাতে বলা হয়েছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও প্রকৌশলীকে ফ্রান্স নিয়ে যাবে। ওই দুজন সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন। সেখানে সড়কবাতির নতুন বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তির ওপর সম্মক জ্ঞান আহরণ করবেন।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান বলেন, ‘ফ্রান্সে বিদ্যুৎসাশ্রয়ী সড়কবাতি দেখতে যাওয়ার জন্য কোম্পানির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর সঙ্গে বাতি কেনার কোনও সম্পর্ক নেই। যাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়; কারণ, স্থানীয় সরকারের অনুমতি পেলেই যেতে পারবো। অনুমতিই এখনও পাওয়া যায়নি।’
সিগনিফাই বাংলাদেশ লিমিটেড সূত্রে জানা যায়, ৫৫টি দেশে তাদের কারখানা রয়েছে। কোম্পানির বয়স ১৩৫ বছর। রাজশাহী সিটি করপোরেশনের দ্বিতীয় দফায় যেসব সড়ক বাতি লাগানো হয়েছে, তার সবই তাদের কোম্পানির। এগুলো পোল্যান্ডে তৈরি। ফ্রান্সে তাদের একটি ডিসপ্লে সিটি রয়েছে। রাজশাহী একটি লাইটিং সিটি। তাই তারা রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসককে কোম্পানির পক্ষ থেকে ফ্রান্সের সিটি দেখার আমন্ত্রণ জানিয়েছে। পছন্দ হলে তারা তাদের পরিবেশকের কাছ থেকে বাতি কিনবেন।
প্রতিষ্ঠানটির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবদুল গাফফার বলেন, ‘এখন আরও নতুন প্রযুক্তি এসেছে। বাতিগুলো আগের চেয়ে আরও বিদ্যুৎসাশ্রয়ী হবে। আমাদের প্রতিষ্ঠান থেকে বাতি নেওয়া হলে রাজশাহী শহরে আগে যে বাতিগুলো লাগানো আছে, সেগুলোকেও আরও বিদ্যুৎসাশ্রয়ী করে দেয়া হবে।’ তিনি আরও বলেন, ‘ভিসার বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভিসা পেলে আগামী ২০ অথবা ২১ জুলাই যাওয়া হবে। আর না পেলে তারিখটা বদলাতে হবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category