• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Headline
চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’ আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার ১৩৪৪ ম্যাচে গোল ৯৮৬ রোনালদোর, মেসির ১১৮৫ ম্যাচে ৯৩৭ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে ম্যানসিটির প্রতি ‘অনুভূতি কখনও বদলাবে না’ ডি ব্রুইনার সালমান–সাইফদের ঘিরে আতঙ্ক, বলিউডে শুটিং বন্ধের আশঙ্কা মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার সত্যিই কি সানি দেওলের ছেলের সঙ্গে শচীনের মেয়ের বিয়ে হচ্ছে?

সত্যিই কি সানি দেওলের ছেলের সঙ্গে শচীনের মেয়ের বিয়ে হচ্ছে?

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউড অভিনেতা সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওলের সঙ্গে ভারতের ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের বিয়ের কথা চলছে, এমনটাই শোনা যাচ্ছে। এ নিয়ে দেশটির সিনে ও ক্রিকেট অঙ্গনে তোলপাড় তৈরি হয়েছে। গত সোমবার থেকে এ কথা ছড়িয়ে পড়ে। শোনা যায়, খুব শিগগির দেওল পরিবারের বউ হতে যাচ্ছেন সারা। এতে সানি দেওল ও শচীন টেন্ডুলকারের ‘বেয়াই’ হওয়ার জল্পনাও শুরু হয়।
একসময় বলিউডপাড়ায় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে শচীন কন্যা সারার প্রেমের গুঞ্জন শোনা যেত। তবে অনেক আগেই তাদের সম্পর্ক ভেঙে গেছে বলে জানা যায়। এরপর রাজবীরের সঙ্গে সারার বিয়ের জল্পনা নতুন করে আলোচনায় আসে। এ নিয়ে যখন ভারতের দুই অঙ্গন তোলপাড়, তখনই জানা গেল এর সত্যতা। সারার এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, সানি দেওলের ছোট ছেলের সঙ্গে সারার বিয়ের বিষয়টি শুধুই গুঞ্জন; সত্য নয়। সেই সূত্র বলেছে, এসব একেবারেই ভিত্তিহীন খবর। সারা টেন্ডু্লকার ও রাজবীর দেওল কখনো একে অপরের সঙ্গে দেখাই করেননি। সারা অবিবাহিত এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত।
এ ধরনের জল্পনা শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, বিরক্তিকরও। আর সারা নিজে কখনোই এসব ভিত্তিহীন গুঞ্জনের জবাব দেবেন না, কারণ তিনি মার্জিত ও শালীনতা বজায় রাখতে পছন্দ করেন- বলে জানায় সেই সূত্র।
সারা কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে হলেও সামাজিক মাধ্যমের পরিচিত মুখ হিসেবে তিনি নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন। ফ্যাশন, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ ও নানা অনুষ্ঠানে উপস্থিতির কারণে তার বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। এদিকে, সানি দেওলের ছেলে রাজবীর দেওলও বলিউডের সিনেমায় কাজ করেছেন; করেছেন অভিনয়ও। অবনীশ এস বারজাতিয়া পরিচালিত রোমান্টিক ছবি ‘দোনো’ (২০২৩) দিয়ে রাজবীর বলিউডে অভিষেক করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category