• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline
“দক্ষতা উন্নয়নে মনোযোগী হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ বহুগুণে বেড়ে যাবে” নরওয়েতে ইতিহাসের মাঝে থাকার সুযোগ শিবচরে নারী হত্যা মামলার রহস্য উদঘাটন: আসামি গ্রেফতার ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়া নিয়ে নতুন তথ্য দিলেন পরিচালক ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ জিতলেন মিসবাহ আরশাদ ‘নায়করাজ’ রাজ্জাককে নিয়ে শাকিব খানের আবেগঘন বার্তা লন্ডনে সংবাদ সম্মেলনে সালমান শাহর নীলা চৌধুরী বললেন, ১০০ কোটির প্রস্তাব এসেছিল গাড়ি আছে, চালক আছেন; রাস্তায় যাত্রীও আছে তবে সিএনজি পাম্পে গ্যাস নেই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন

সন্তানদের নিয়ে অবশেষে যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

প্রভাত ডেস্ক: দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় ধরে ক্যালিফোর্নিয়ায় বসবাসের পর অবশেষে যুক্তরাজ্যে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। রাজা চার্লসসহ রাজপরিবারের ঊর্ধ্বতন সদস্যদের ইতোমধ্যেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, তবে তারা রাজপরিবারের কোনো সক্রিয় সদস্য বা অফিশিয়াল দায়িত্বে ফিরছেন না, বরং সাধারণ নাগরিক হিসেবেই যুক্তরাজ্যে একটি ব্যক্তিগত বাসভবনে থাকবেন। এই মাসের শেষের দিকেই ডিউক ও ডাচেস অফ সাসেক্স মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যের লন্ডনের বাইরের একটি ব্যক্তিগত বাসভবনে স্থানান্তরিত হচ্ছেন।
জানা যায়, এসময় তাদের দুই সন্তান—আর্চি ও লিলিবেট—আগামী সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের একটি স্কুলেই লেখাপড়া শুরু করতে যাচ্ছে। এর আগে, গত সপ্তাহে রাজা চার্লসকে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
রাজপরিবারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছাড়াই হ্যারি ও মেগান নিজ নিজ সাধারণ পরিচয় বজায় রাখবেন। চার্লসও তাদের এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন এবং নাতি-নাতনিদের সঙ্গে আরও বেশি ব্যক্তিগত সময় কাটানোর সুযোগ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এদিকে যুক্তরাজ্যে হ্যারি ও মেগানের নিরাপত্তা ইস্যুটি এখনও একটি বড় আলোচনার বিষয়।
এ বিষয়ে যুক্তরাজ্য সরকার ও তাদের নিরাপত্তা কমিটি (রেভেক) জানায়, পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা সংক্রান্ত জটিলতা এবং সংবাদমাধ্যমের অহেতুক হস্তক্ষেপের পরও তারা এই ফেরাকে চূড়ান্ত করেছেন।
এর আগে, ২০২০ সালে যুক্তরাজ্যের রাজপরিবারের দায়িত্ব ছেড়ে স্ত্রী মেগানকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন প্রিন্স হ্যারি। ক্যালিফর্নিয়ায় থাকতে শুরু করেন তারা। হ্যারি যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী মেগান মার্কলকে বিয়ে করার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই অশান্তি লেগে ছিল রাজপরিবারে।
রাজপরিবারের অংশ হলেও, শ্বেতাঙ্গ না হওয়ায় মেগানকে পরিবারের সদস্য হিসাবে গণ্য করা হয়নি বলে অভিযোগ ছিল হ্যারির। এ পরিস্থিতিতেই ব্রিটিশ রাজপরিবার থেকে তাদের বেরিয়ে যাওয়া।


আপনার মতামত লিখুন :
More News Of This Category