• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
পরিমিত সাজসজ্জা এবং গোছানো পরিবেশই ঘরের সৌন্দর্য বাড়াতে বেশি ভূমিকা রাখে দক্ষিণ ভারতের পাহাড়ি নীলকুরিঞ্জি প্রায় ১২ বছর পর ব্যাপকভাবে ফুল ফোটে প্রকৃতিপ্রেমীদের কাছে সুইজারল্যান্ড যেন স্বপ্নের মতো এক জায়গা শরীর সুস্থ রাখতে যেসব খাবারের দিকে নজর দেয়া জরুরি রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর আদাবর হাক্কারপাড় খালে ভেসে আসে স্কুলব্যাগে নারীর খণ্ডিত মরদেহ মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না: ডিএমপি কমিশনার হেফাজতের সম্মেলনে তাবলিগের সাদ কান্ধলভীকে তওবা করতে বললেন আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার ব্রিকসের যৌথ ঘোষণায় ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা

সমালোচনার মুখেও বক্স অফিসে ঝড় ‘টক্সিক’-এর : ৪ দিনে আয় ২৫৪ কোটি

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : সহিংস দৃশ্য, প্রেম ও নারী চরিত্র উপস্থাপনা নিয়ে তুমুল ট্রোল ও নেতিবাচক সমালোচনার মুখেও বক্স অফিসে ঝড় তুলে চলেছে কন্নড় সুপারস্টার ইয়াশের নতুন গ্যাংস্টার ড্রামা ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। মুক্তির চতুর্থ দিনে ভারতে আয় কিছুটা কমলেও বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় ২৫৪ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
সাকনিল্কের তথ্য অনুযায়ী, চার দিনে ভারতের বাজার থেকে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে ১৯০.৪৫ কোটি রুপি (গ্রস ২২৭.৫০ কোটি রুপি)। চতুর্থ দিনে (শনিবার) ১৭ হাজার ৬১২টি শো থেকে ছবিটি ভারতে প্রায় ২৪.৫০ কোটি রুপি নিট আয় করে, যা আগের দিনের (২৭.২০ কোটি) তুলনায় ৯.৯ শতাংশ কম। আর বিদেশে শনিবার ছবিটি ৪ কোটি রুপি আয় করায় এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজার থেকে মোট আয় হয়েছে ২৭.২৫ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবিটির সর্বমোট গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ২৫৪.৭৫ কোটি রুপি।
‘টক্সিক’-এর চার দিনের আয়: প্রথম দিন: নিট ১০১.১০ কোটি। ভারতে গ্রস ১২০.৭৫ কোটি। বিশ্বজুড়ে গ্রস ১৪০.৭৫ কোটি দ্বিতীয় দিন: নিট ৩৭.৬৫ কোটি। ভারতে গ্রস ৪৫.১০ কোটি। বিশ্বজুড়ে গ্রস ৪৯.৩৫ কোটি তৃতীয় দিন: নিট ২৭.২০ কোটি। ভারতে গ্রস ৩২.২৫ কোটি। বিশ্বজুড়ে গ্রস ৩১.২৫ কোটি চতুর্থ দিন: নিট ২৪.৫০ কোটি। ভারতে গ্রস ২৯.৪০ কোটি। বিশ্বজুড়ে গ্রস ৩৩.৪০ কোটি। সর্বমোট ভারতে নিট ১৯০.৪৫ কোটি ও গ্রস ২২৭.৫০ কোটি রুপি।
গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে ইয়াশের সঙ্গে দেখা গেছে নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়াকে। গত ২৬ আগস্ট কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালম ও ইংরেজি ভাষায় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কোনও দৃশ্য কর্তন ছাড়াই সিবিএফসি ছবিটিকে কেবল প্রাপ্তবয়স্কদের জন্য ‘এ’ সার্টিফিকেট দেয়।
মুক্তির পর থেকেই অন-স্ক্রিন ঘনিষ্ঠ দৃশ্য এবং নারীদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে চরম ট্রোল ও সমালোচনার শিকার হয়। বিশেষ করে কিয়ারা ও ইয়াশের রোমান্টিক গান ‘তাবাহি’-তে তাদের রসায়ন ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এছাড়া ছবিতে একটি ঘনিষ্ঠ দৃশ্যে ইঙ্গিতের কারণে অভিনেত্রী রুক্মিণী বসন্তকেও ট্রোল করা হচ্ছে, যা নিয়ে নেটিজেন ও ভক্তদের মতামতও দুই ভাগে বিভক্ত।

সূত্র: ইন্ডিয়া টুডে


আপনার মতামত লিখুন :
More News Of This Category