• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Headline
ইরানের ওপর অবরোধ কার্যকরে ২০ যুদ্ধজাহাজ, কয়েক শ উড়োজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা যৌন নিপীড়নের দায়ে অবশেষে ক্যারলকে ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প ট্রাম্পের নিয়মকেই অস্ত্র বানিয়ে তাঁকে নিয়ে কীভাবে খেলছে ইরান উড়োজাহাজের জানালা ভেঙে বাইরে ছিটকে যাওয়া স্বামীকে পা ধরে কীভাবে বাঁচিয়ে আনলেন স্ত্রী মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত ৪ বছরের যুদ্ধে এবার সবচেয়ে ভয়াবহ জুন দেখল ইউক্রেনের বেসামরিকরা ইরানের হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য, এফ-১৮ যুদ্ধবিমানকেও নিশানা চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি

সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’ এবার দেখা যাবে ঘরে বসেই

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন: সামান্থা রুথ প্রভুর ক্যারিয়ারে নতুন মাইলফলক হয়ে ওঠা ‘মা ইন্টি বাঙ্গারাম’ এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে। নন্দিনী রেড্ডি পরিচালিত ও রাজ নিদিমোরুর সৃষ্ট এই অ্যাকশন ড্রামা সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ১০০ কোটির বেশি রুপি আয় করে ইতিহাস গড়েছে। এটি ১০০ কোটি রুপি আয় করা প্রথম নারীপ্রধান তেলেগু চলচ্চিত্র।
প্রেক্ষাগৃহে মুক্তির ২৮ দিন পর ১৭ জুলাই থেকে সিনেমাটি স্ট্রিমিং হবে জিওহটস্টার–এ। ওটিটি প্ল্যাটফর্মটি ঘোষণা দিয়ে লিখেছে, ‘১৭ জুলাই… দেখো কীভাবে একে একে সবাইকে জবাব দেওয়া হয়। “মা ইন্টি বাঙ্গারাম” ১৭ জুলাই থেকে জিওহটস্টারে।’তেলেগু সিনেমার ক্ষেত্রে প্রেক্ষাগৃহে মুক্তির চার সপ্তাহ পর ওটিটিতে আসা এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতাই অনুসরণ করছে ‘মা ইন্টি বাঙ্গারাম’। জিওহটস্টারের তথ্য অনুযায়ী, সিনেমাটি পাওয়া যাবে তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালমে। তবে হিন্দি ডাব সংস্করণ থাকছে না।
ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বহু দর্শক হিন্দি সংস্করণ মুক্তির দাবি জানালেও আপাতত সেই পরিকল্পনা নেই।
‘মা ইন্টি বাঙ্গারাম’–এর কেন্দ্রীয় চরিত্র স্বর্ণা (সামান্থা রুথ প্রভু)। বিয়ের দুই বছর পর প্রথমবার স্বামীর (দিগন্ত মানচালে অভিনীত অনিরুদ্ধ) পরিবারের সঙ্গে থাকতে আসে সে। নতুন পরিবারে সবার মন জয়ের চেষ্টা করতে গিয়ে স্বর্ণা বারবার তুলনার মুখে পড়ে আরেক পুত্রবধূ অনসূয়ার (শ্রীমুখী) সঙ্গে। ঠিক সেই সময় অতীত থেকে ফিরে আসে করুণা (গুলশন দেবাইয়া) নামের এক ব্যক্তি, যে স্বর্ণার বহুদিনের গোপন সহিংস অতীতের সাক্ষী। নিজের নতুন পরিবার যেন অতীতের সত্য জানতে না পারে, সে জন্য স্বর্ণা মরিয়া হয়ে ওঠে। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়, যেখানে নিজের গোপন পরিচয় রক্ষা করতে তাকে আবারও সহিংসতার পথেই ফিরতে হয়। সিনেমাটিতে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু, গুলশন দেবাইয়া, দিগন্ত মানচালে, শ্রীমুখী, গৌতমী, মঞ্জুষা মুক্কাভিল্লি। সংগীত পরিচালনা করেছেন সন্তোষ নারায়ণন।
মুক্তির পর সমালোচক ও দর্শকের কাছ থেকেই ইতিবাচক সাড়া পায় ‘মা ইন্টি বাঙ্গারাম’। বিশ্বব্যাপী ১০০ কোটির বেশি রুপি আয় করে এটি তেলেগু চলচ্চিত্রে নতুন ইতিহাস তৈরি করেছে। এই সাফল্যের পর সামান্থা এক সাক্ষাৎকারে জানান, মুক্তির আগে এক প্রদর্শক তাঁকে বলেছিলেন, ‘নায়িকাকেন্দ্রিক সিনেমা দেখতে কে আসবে? বড় নায়কের সিনেমায় থাকলে মানুষ আসে, কিন্তু শুধু একজন নায়িকাকে কেন্দ্র করে বানানো ছবি কেউ দেখবে না।’ কিন্তু মুক্তির পর সেটা ভুল প্রমাণ করেছেন সামান্থা।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category