• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Headline
চার শর্ত পূরণ না হলে প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন : হুমায়ুন কবির বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেয়া হবে : শিক্ষামন্ত্রী কাতারের এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, ঝুঁকিতে বাংলাদেশ বছরে ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনের ওপর টার্নওভার কর দিতে হবে না, এনবিআরের প্রজ্ঞাপন জারি ‘জাতীয় পে-স্কেল-২০২৬’ অনুমোদন, কার কত বাড়লো পাহাড়ে বিদ্যুৎ নেটওয়ার্কে ২ হাজার ১৪৮ কোটি টাকা অনুমোদন এডিবির কাজাখস্তানের বিস্তীর্ণ প্রান্তরজুড়ে সমুদ্রের নিচে একসময় লুকিয়ে থাকা ‘ভিনগ্রহের’ ভূখণ্ড পিরোজপুরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেমরা ও রূপগঞ্জে পুলিশের পৃথক অভিযান অস্ত্র ও গুলিসহ গ্রেফতার-২

সালমানের মা হয়ে আক্ষেপ নেই সোনালি কুলকার্নির

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: তিন দশকেরও বেশি সময় অভিনয় করছেন অভিনেত্রী সোনালি কুলকার্নি। মারাঠি, হিন্দিসহ একাধিক ভাষার ছবিতে দেখা গেছে তাকে। ক্যারিয়ারে নানা রকম গল্পের সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। তেমনই তার ক্যারিয়ারের একটি আলোচিত সিনেমা ‘ভারত’। ২০১৯ সালে এ ছবিতে সালমান খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অথচ তিনি অভিনেতার চেয়ে ৯ বছরের ছোট।
এক সাক্ষাৎকারে সোনালি জানান, এ সিনেমার অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন। তার মনে হয়েছিল, নিজের থেকে বয়সে বড় একজন অভিনেতার মায়ের চরিত্রে অভিনয় করা কতটা বিশ্বাসযোগ্য হবে?
কিন্তু পরিচালক আলি আব্বাস জাফর এবং কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া তাকে বোঝান যে ছবির ফ্ল্যাশব্যাক অংশে এই চরিত্রটির গুরুত্ব অত্যন্ত বেশি।
সোনালির কথায়, ছবির অতীতের ঘটনাগুলিই মূল চরিত্র ভারতকে এবং তার জীবনের নানা সিদ্ধান্তকে বুঝতে সাহায্য করে। ফলে ভুল অভিনেতা নির্বাচন করলে গোটা গল্পের আবেগ ও বিশ্বাসযোগ্যতাই নষ্ট হতে পারতো। শেষ পর্যন্ত বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন অভিনেত্রী।
সালমান শাহর নায়িকারা কে কোথায়সালমান শাহর নায়িকারা কে কোথায়
সোনালি আরও জানান, ছবিতে তার অধিকাংশ দৃশ্য ছিল ছোটবেলার ভারত চরিত্রে অভিনয় করা শিশুশিল্পীর সঙ্গে। প্রাপ্তবয়স্ক ভারত অর্থাৎ সালমানের সঙ্গে তার তুলনামূলকভাবে কম দৃশ্য ছিল। তাই বয়সের ব্যবধান নিয়েও খুব একটা সমস্যা তৈরি হয়নি। সোনালি বলেন, ‘ছবিটির জন্য আমাকে যথেষ্ট ভালো পারিশ্রমিক দেওয়া হয়েছিল। ফলে চরিত্রটি নিয়ে আমার কোনও আক্ষেপ নেই।
সালমান ছাড়াও ‘ভারত’-এ ছিলেন ক্যাটরিনা, দিশা পাটানি, সুনীল গ্রোভার, তব্বু, জ্যাকি শ্রফ এবং নোরা ফতেহি। মুক্তির পর বক্স অফিসেও সাফল্য পায় ছবিটি। বিশ্বজুড়ে ৩২৫ কোটির বেশি ব্যবসা করেছিল ‘ভারত’।


আপনার মতামত লিখুন :
More News Of This Category