• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Headline
শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের

সিলেটে নিত্যপণ্যের দাম বৃদ্ধি: বিপাকে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ

Reporter Name / ১৬৩ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সিলেট: সিলেটে নিত্যপণ্যের দামের চাপে বিপাকে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে সবজির দামে দিশেহারা ক্রেতারা। এছাড়াও বেড়েছে লেবু, ডিম ও মোরগের দামও। তবে সবজির বাজারে মধ্যবিত্তের একমাত্র ভরসা আলু। বাজারে প্রতিটি সবজির দাম চড়া হলেও আলুর দাম ছিল সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালে। প্রতিকেজি আলু ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সারা বছরই আলু প্রায় একই দামে বিক্রি হচ্ছিল বলে জানিয়েছেন বিক্রেতারা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটের বন্দরবাজার, আম্বরখানা ও মদিনা মার্কেটসহ বিভিন্ন বাজারে প্রতি হালি লেবু মানভেদে ৬০ টাকা থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও প্রতি পিস লাউ ৮০ থেকে ১০০, কুমড়ো জালি ১০০, কাকরোল ৮০, চিচিঙা ৬০, পটল ৬০ এবং কচুমুখি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অবশ্য তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। আর ২৫ টাকা কেজি দরে আলু কিনে কিছুটা স্বস্তি খুঁজছেন ক্রেতারা।
সবজির পাশাপাশি দাম বেড়েছে মুরগির বাজারেও। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকা এবং লাল মুরগি প্রতি পিস ৬৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাল মোরগের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে ডিমে দামও। বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।
মদিনা মার্কেট এলাকার সবজি বিক্রেতা সাইদ উদ্দিন বলেন, বাজারে শীতকালীন সবজি আসতে আরও মাস দুয়েক সময় লাগবে। তখন সবজির দাম কিছুটা কমবে।তিনি আরও বলেন, এবছর দেশে আলুর উৎপাদন ভালো হয়েছে। ভারত থেকেও আলু আসছে। যার কারণে আলুর দাম এবছর সবচেয়ে কম।
এদিকে, বাজারে আটা ও ময়দার দাম বেড়েছে। খোলা ও প্যাকেটজাত-দুই ধরনের ময়দার দাম বেড়েছে প্রতিকেজিতে ২০টাকা। একইভাবে খোলা ও প্যাকেটজাত আটার দামও কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।
আটা-ময়দার পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের দামও ওঠানামা করছে। চলতি সপ্তাহে ছোলা কেজিতে ১০০ টাকা, মসুর ডাল ৮৫ থেকে ১০০, পেঁয়াজ ৪৬ থেকে ৫০, রসুন ১৫০ এবং আদা ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। মটর ডালের দাম ৬৫ টাকা কেজি। এসব পণ্যের মধ্যে কোনোটির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। আবার কোনো কোনো পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।
বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, সীমিত আয়ের সঙ্গে নিত্যপণ্যের দামের সামঞ্জস্য না থাকায় প্রতিদিনের বাজারের তালিকা ছোট করতে হচ্ছে। আগে যে পরিমাণ সবজি কেনা সম্ভব হতো, এখন একই টাকায় তার চেয়ে অনেক কম পণ্য কিনতে হচ্ছে। ফলে পরিবারের খাবারের তালিকায়ও কাটছাঁট করতে হচ্ছে অনেককে।
আম্বরখানা এলাকায় সবজি কিনতে আসা আব্দুল মমিন বলেন, আলু আর পেঁপে ছাড়া কেনার মতো কিছু নেই। বাজারে শীতের সবজি না এলে মনে হয় না দাম কমবে।
মদিনা মার্কেটের মোরগের ব্যবসায়ী সজিব হোসেন বলেন, ব্রয়লারের দাম অপরিবর্তিত থাকলেও লাল মোরগের দাম ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে করে ডিমের দামও বেড়ে গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category