• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline
পরিচ্ছন্নতাকর্মীদের পূজার উপহার দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী- ডিএসসিসি প্রশাসক আবারও গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেয়া হবে চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করা কঠিন : ইসি মাছউদ বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: দীনেশ ত্রিবেদী সর্বজনীন পেনশন স্কিমে সর্বোচ্চ ১১.৭২ শতাংশ মুনাফা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি পরিস্থিতিসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে : অর্থমন্ত্রী `ভুল হয়ে থাকলে দুঃখপ্রকাশ করছি, কিন্তু কোনো ভুল করিনি’

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : পরিস্থিতি স্বাভাবিক হলে মরদেহ আনা হবে

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী। সোমবার (১৯ অক্টোবর) বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ২০০ ট্রলি হস্তান্তর অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মন্ত্রী জানান, আকাশপথের যোগাযোগ ও পরিস্থিতি স্বাভাবিক হলে দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।
সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে আটকেপড়া যাত্রীদের পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে বলেও জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি বলেন, সৌদি আরবের বর্তমান পরিস্থিতির কারণে অনেক ওমরাহ যাত্রী সেখানে আটকে পড়েছেন। কেউ কেউ ভিন্ন রুটে আসার চেষ্টা করলেও ফ্লাইট বাতিলের কারণে ফিরতে পারছেন না অনেকে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।
এ সময় জাপানের সঙ্গে কর্মী নিয়োগ সংক্রান্ত নতুন চুক্তির বিষয়ে মন্ত্রী বলেন, এই চুক্তির আওতায় জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন বাংলাদেশি কর্মীরা। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্যে মন্ত্রী বলেন, এই ট্রলি হস্তান্তরের ফলে বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category