• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Headline
ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর নিত্যপণ্যের বাড়তি দামে সংসার চালাতে কেনাকাটায় কাটছাঁট ক্রেতাদের মুনাফা বাড়লেও লভ্যাংশ কমালো সিভিও, দ্বিগুণ লভ্যাংশ দেবে শমরিতা হসপিটাল নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে পাঙাশ-তেলাপিয়া জমানো টাকা দিতে পারছে না পদ্মা ব্যাংক, চরম মানবিক বিপর্যয়ে আমানতকারীরা ধ্রুব রাঠি, দিপকের চিঠি বলিউড তারকা অক্ষয় কুমারকে: তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম নির্বাচনের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ সৌদি আরবে ৭টি হামলার দাবি হুতিদের, মক্কায় পড়ল ক্ষেপণাস্ত্রের অংশ বিশ্বের অর্ধেকের বেশি বরফ গলার জন্য দায়ী মাত্র ৩ শতাংশ হিমবাহ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মাস্কের ৪৪ কোটি ৩০ লাখ ডলারের অনুদান

স্পেন থেকে ফেরার পরদিনই মাঠে, মায়ামিতে বিবর্ণ দিন মেসির

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য স্পেনের রাজপরিবার থেকে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ জিতেছেন লিওনেল মেসি। সেটি নিতে ৪৮ ঘণ্টার জন্য এই আর্জেন্টাইন মহাতারকা স্পেনের ওভিয়েদোয় গিয়েছিলেন। তবে পুরস্কার নেয়ার পরদিনই যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মায়ামির জার্সি গায়ে নামতে হলো তাকে।
মেসি অবশ্য নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে বিরতির পর ৫৫ মিনিটে মাঠে নেমেছিলেন। এর আগে প্রথমার্ধের সপ্তম মিনিটেই ইন্টার মায়ামি ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে আরেক গোল করে রেড বুলসের জয় নিশ্চিত করেন এমিল ফোর্সবার্গ।
৫৬তম মিনিটে রিকুয়েলমে ফিলিপির বদলি হিসেবে মাঠে নামেন মেসি। যদিও পরে দলের পক্ষে ফল আনার মতো কার্যকর কিছু করতে পারেননি মেজর লিগ সকারের (এমএলএস) চলতি আসরের সর্বোচ্চ এই গোলদাতা। ২৫ গোল নিয়ে আগে থেকে তিনি শীর্ষে ছিলেন, এ ছাড়া যৌথভাবে সর্বোচ্চ ১৫ অ্যাসিস্টও আছে মায়ামি অধিনায়কের নামে।
রেড বুলসের বিপক্ষে আগের চারটি লড়াইয়ে ইন্টার মায়ামির তিন জয় ও এক ম্যাচে ড্র করেছিল। এবারের দেখায় তিক্ত স্বাদ পেল কিলি গঞ্জালেসের দল। এর আগের ম্যাচগুলোতে তারা প্রতিপক্ষের জালে ১৭টি গোল দিয়ে হজম করে ৬টি। এ ছাড়া চলতি মাসে মায়ামি গত তিনটি ম্যাচে জয়ের পথে ৯ গোল করেছিল, এদিন ছিল গোলশূন্য।


আপনার মতামত লিখুন :
More News Of This Category