• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline
বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী ঢাবির সাবেক উপাচার্যসহ ৬ শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা অ‌তি‌রিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা: জামায়াত আমির বললেন, ‘জনগণ প্রতিহত করবে’ পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি: মাহদী আমিন তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি টানা দুই মিসের পর পেনাল্টিতে সফল, ৯৮৭তম গোল রোনালদোর বেলিংহাম কি সত্যিই এখন বিশ্বের সেরা মিডফিল্ডার ১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে ৩২ দেশ ঘুরলেন ইনফান্তিনো ৫২ বলে ২০৪, অবিশ্বাস্য শোনালেও সত্যি, বৈভবের ট্রিপল সেঞ্চুরির খুব বেশি দেরি নেই!

১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে ৩২ দেশ ঘুরলেন ইনফান্তিনো

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আকাশপথে ঘোরাঘুরির যেন শেষ নেই। এক দেশ থেকে আরেক দেশ। কখনো ফুটবল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, কখনো রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ, আবার কখনো মাঠ উদ্বোধন কিংবা টুর্নামেন্টে উপস্থিতি। কিন্তু এসব সফরের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, উঠেছে সেই প্রশ্নও।
বিবিসি স্পোর্টের এক অনুসন্ধানে উঠে এসেছে, ২৮ জুলাই বিশ্বকাপের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার খবর প্রকাশের পর ১১৫ দিনে ৩২টি দেশ সফর করেছেন ইনফান্তিনো। এ সময় ব্যক্তিগত বিমানে চড়েছেন অন্তত ৩৯ বার। অর্থাৎ প্রতি তিন দিনে একবার। সব মিলিয়ে আকাশপথে পাড়ি দিয়েছেন প্রায় ১ লাখ ২ হাজার ৮৭০ মাইল। উড়োজাহাজে কাটিয়েছেন ২১৩ ঘণ্টা ৪৯ মিনিট, প্রায় ৯ দিন।
সমালোচকদের প্রশ্ন, আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার প্রচারণায় নিজের পদ ও সুযোগ-সুবিধা কাজে লাগাচ্ছেন না তো ইনফান্তিনো? ২০২৫ সালের একই সময়ে তিনি সফর করেছিলেন ১৮টি দেশ। এবার সেই সংখ্যা প্রায় দ্বিগুণ।
বিবিসি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফান্তিনোর পোস্ট, উড়োজাহাজের ফ্লাইট ট্র্যাকিং তথ্য এবং কাতার এক্সিকিউটিভের বিমানের নিবন্ধন নম্বর বিশ্লেষণ করে সফরের হিসাব করেছে। কাতার এয়ারওয়েজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কাতার এক্সিকিউটিভ পরিচালিত এসব ব্যক্তিগত বিমান ব্যবহার করেন ফিফা সভাপতি। কাতার এয়ারওয়েজ আবার ফিফার অন্যতম পৃষ্ঠপোষক।
ফিফার সাবেক গভর্ন্যান্স কমিটির প্রধান মিগেল মাদুরো বিবিসি স্পোর্টকে বলেছেন, ইনফান্তিনোর এই সফরগুলো ‘তাঁর প্রচারণারই অংশ’। মাদুরোর ভাষায়, ‘সমস্যা হলো, ফিফায় নির্বাচনী প্রচারণার অর্থায়ন নিয়ে কোনো নিয়ম নেই। সভাপতি সরকারি কাজের কথা বলে সফরে যেতে পারেন, অথচ পরোক্ষভাবে সেটি তাঁর নির্বাচনী প্রচারণায় কাজে লাগতে পারে। তবে তাঁর বিপক্ষে যাঁরা নির্বাচন করবেন, তাঁদের পক্ষে এটা নির্বাচনী প্রচারণা হিসেবে প্রমাণ করা কঠিন।’
ইনফান্তিনোর অবস্থান অবশ্য কিছুদিন আগেও বেশ নড়বড়ে মনে হচ্ছিল। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামের পরিকল্পনায় বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছিলেন তিনি। পরে পরিকল্পনাটি বাতিল হয়। তার আগে ২১১ সদস্যদেশের ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে ইনফান্তিনো জানিয়েছিলেন, প্রস্তাবটি সমর্থন করলে প্রতিটি ফেডারেশন ৪ কোটি ডলার (প্রায় ৩০০ কোটি টাকা) পাবে।
উয়েফার সাবেক প্রধান নির্বাহী লার্স-ক্রিস্টার ওলসন প্রশ্ন তুলেছেন, ইনফান্তিনো এখন কী প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেসব প্রতিশ্রুতির শর্ত কী? তাঁর কথা, ‘এই সফরগুলোর খরচ কত এবং কে দিচ্ছে? ফুটবল সম্প্রদায়ের ওপর এর প্রভাব কী? ফিফার অর্থে ব্যক্তিগত বিমান ব্যবহার করা হলে সেই অর্থ সদস্যদেশগুলোর ফুটবল উন্নয়নে ব্যয় করাই কি ভালো হতো না?’ ফিফা সফরের সংখ্যা নিয়ে আপত্তি না তুললেও বলেছে, সব ভ্রমণই তাদের নিয়ম মেনে করা হয়েছে। তবে এসব বিমানের খরচ কে বহন করছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি।
ইনফান্তিনোর সফরগুলোর মধ্যে রয়েছে ডোমিনিকান প্রজাতন্ত্রে ক্যারিবীয় ফুটবল ইউনিয়নের সভাপতি পর্যায়ের সভা ও বয়সভিত্তিক টুর্নামেন্টে যোগ দেওয়া। প্যারিসে ই-স্পোর্টস বিশ্বকাপে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে দেখা করে উন্নয়ন পরিকল্পনায় ফিফার সমর্থনের প্রতিশ্রুতি দেন। পরে লাটভিয়া সফরে দেশটির ফুটবল ফেডারেশন সভাপতিকে ‘আমার প্রিয় বন্ধু’ বলেও উল্লেখ করেন।
এ ছাড়া গত অক্টোবরে ইন্দোনেশিয়ায় ফিফা এএফএএন কাপের ফাইনালে গিয়ে বাংলাদেশসহ ১৭টি দেশের ফুটবল ফেডারেশনের সভাপতিদের সঙ্গে সাক্ষাৎ করেন ইনফান্তিনো। তাঁদের সমর্থন ও ফুটবলের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একসঙ্গে আমরা এই খেলাকে এগিয়ে নিয়ে যাব।’ সম্প্রতি ম্যানিলা সফরে এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং মালয়েশিয়া ও ফিলিপাইন ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে মঞ্চে গানও গেয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category