• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

২০০ কোটি ক্লাবে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : আধ্যাত্মিক গুরু নিম কারোলি বাবাকে কেন্দ্র করে নির্মিত ভক্তিমূলক চলচ্চিত্র ‘হনুমান আংশ’ বক্স অফিসে ২০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। মাত্র ২ কোটি বাজেটে নির্মিত ও খুব বেশি প্রচার না পাওয়া ছবিটি এখন রীতিমতো ইতিহাস তৈরি করেছে। সবচেয়ে অবাক করার বিষয়, ছবিটি মুক্তির প্রথম দিকে খুবই ধীরগতিতে চলছিল। প্রথম দিনে আয় হয়েছিল মাত্র ১০ লাখ, আর দুই সপ্তাহ শেষে আয় ছিল মাত্র ১ দশমিক ৪৮ কোটি রুপি।
কিন্তু দর্শকদের মুখে-মুখে প্রশংসা ছড়িয়ে পড়ার পর ছবিটির ব্যবসা হঠাৎ করে বেড়ে যায়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সপ্তাহে দুর্দান্ত ব্যবসা করে ‘হনুমান আংশ’ । শুধু চতুর্থ সপ্তাহেই আয় করে ৬১ কোটি এবং পঞ্চম সপ্তাহে প্রায় ৯০ কোটি রুপি।
মুক্তির ৩৬তম দিনে (১১ সেপ্টেম্বর) শুক্রবার ছবিটি ১০ দশমিক ৫০ কোটি নেট আয় করে। এর ফলে সিনেমাটি প্রথমবারের মতো ভারতীয় বক্স অফিসে ১ নম্বরে উঠে আসে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ‘হনুমান আংশ’ নতুন মুক্তিপ্রাপ্ত ‘মির্জাপুর দ্য মুভি’কেও পেছনে ফেলে দেয়। ওই দিন ‘মির্জাপুর দ্য মুভি’আয় করে ৯ দশমিক ৫০ কোটি। অন্যদিকে অক্ষয় কুমার ও সাইফ আলির ‘হাইওয়ান’ প্রথম দিনে মাত্র ৩ কোটি আয় করে—ফলে সেটিও‘হনুমান আংশ’এর চেয়ে পিছিয়ে পড়ে।
এই সাফল্যের মাধ্যমে ‘হনুমান আংশ’হয়ে উঠেছে ২০০ কোটি ক্লাবে প্রবেশ করা সবচেয়ে কম বাজেটের ভারতীয় সিনেমা।
ছবিটির গল্প একজন শোকাহত তরুণকে নিয়ে, যে ঈশ্বরের সন্ধানে উত্তর ভারতে আধ্যাত্মিক যাত্রায় বেরিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত পরিণত হয় শ্রদ্ধেয় সাধুতে। এটি সত্যিই ভারতীয় সিনেমার ইতিহাসে এক অবিশ্বাস্য সাকসেস স্টোরি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category