• রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Headline
ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক : স্পিকার হামের একটি টিকাও আমাদের হাতে ছিল না: স্বাস্থ্যমন্ত্রী মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে দিলো সম্পাদক পরিষদ নতুন মামলায় খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশ ১২ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ঢাকার বাড়িগুলোতে সেপটিক ট্যাংক বসাতে ৬ মাসের আল্টিমেটাম নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নিউজিল্যান্ডের সহায়তা চায় বাংলাদেশ দেশের জ্বালানি খাত দুষ্টচক্রে বন্দি : উপদেষ্টা তিতুমীর সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করতে হবে : সংস্কৃতি মন্ত্রী চামড়া শিল্পখাতের উন্নয়নে স্বল্প-দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ: শিল্পমন্ত্রী

২০২৮ সালে প্রাথমিকের নতুন পাঠ্যক্রম চালু করা হবে : ববি হাজ্জাজ

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী দুই বছরের মধ্যে নতুন পাঠ্যক্রম নকশা করা হবে। এক বছরের মধ্যে ডিজাইন পাইলটিং সম্পূর্ণভাবে শেষ করে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, শিক্ষক প্রশিক্ষণ ও পাঠ্যপুস্তক প্রণয়নসহ সব কার্যক্রম যেন শুরু করা যায় সে প্রস্তুতি চলছে। ২০২৮ সালে প্রাথমিকের নতুন পাঠ্যক্রম চালু করবো। ২০২৭-২৮ এর ভেতরে আমাদের শিক্ষকদের এই নতুন পাঠ্যক্রমে প্রশিক্ষিত করা হবে। রবিবার (১৭ মে) দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক স্তরের বাংলা ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, আমরা আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অনেক জায়গায় পিছিয়ে আছি। এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা ফেইল করছে। শিক্ষা ব্যবস্থা আমরা শিক্ষার্থীদের শেখানোর মতো করে তৈরি করি নাই। শিক্ষা ব্যবস্থা হতে হবে যেখানে শেখানো যাবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এই শেখানোর জায়গা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। পাঠ্যবই শিক্ষক কারিকুলামের একটি অংশ। প্রথমত আমাদের কারিকুলাম নকশা করতে হবে যেখানে আমরা আমাদের শিক্ষার্থীদের শেখাব, শেখা এত মুশকিল না। তিনি আরও বলেন, এ জন্য আমাদেরকে প্রথমে কারিকুলাম নকশা করতে হবে। যেই কারিকুলামটা আমাদের শিক্ষার্থীদের আসলে শিক্ষা দিতে পারে। কারণ বাকি সবকিছু কিন্তু এই কারিকুলামের সাথে সম্পৃক্ত। আপনি কারিকুলামে ভুল করেন, বাকি সবকিছু করে কোনো লাভ নাই। যতদিন না কারিকুলাম ঠিক করতে পারছি কোনো কিছু করে লাভ নেই। আমাদের এখন দরকার সঠিকভাবে কারিকুলাম ডিজাইন করে সঠিকভাবে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে শ্রেণিকক্ষে পাঠানো। এ সময় প্রাথমিক শিক্ষায় নানা প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category