• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

৩ অক্টোবর সন্ধ্যায় বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারিত হতে যাচ্ছে শাকিরার কনসার্ট

Reporter Name / ৭০ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : অ্যামাজনের সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারিত হতে যাচ্ছে পপ কুইন শাকিরার কনসার্ট। ঘরে বসেই এক ক্লিকে যা বিনামূল্যে উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরাও। স্প্যানিশ পপ সম্রাজ্ঞী শাকিরার গান মানেই বিশ্বজুড়ে এক অন্যরকম উন্মাদনা।
বিশ্বমঞ্চে এই লাতিন গায়িকার সুরের মূর্ছনা আর জাদুকরী পারফর্মেন্স দেখতে ব্যাকুল হয়ে থাকেন কোটি কোটি অনুরাগী। এবার সেই ভক্তদের জন্য এলো বড় এক সুখবর। প্রথমবারের মতো নিজের কোনো লাইভ কনসার্ট বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করতে যাচ্ছেন এই আন্তর্জাতিক পপ তারকা।
মাদ্রিদে আয়োজিত শাকিরার এই বিশেষ কনসার্টটি লাইভ স্ট্রিম করবে বৈশ্বিক প্ল্যাটফর্ম ‘অ্যামাজন মিউজিক’। পুরো আয়োজনটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘অ্যামাজন প্রেজেন্টস: শাকিরা লাইভ ফ্রম মাদ্রিদ’। মূলত শাকিরার চলমান বিশ্বব্যাপী সাড়া জাগানো সফর ‘লাস মুজেরেস ইয়া নো লোরান ওয়ার্ল্ড ট্যুর’-এর মাদ্রিদ পর্বটিকেই এই বিশেষ অভিজ্ঞতায় রূপ দেওয়া হচ্ছে।
সবচেয়ে আনন্দের বিষয় হলো, ঘরে বসে কনসার্টটি উপভোগ করতে দর্শক বা শ্রোতাদের বাড়তি কোনো সাবস্ক্রিপশন কিংবা ফি গুনতে হবে না।
যেকোনো জায়গা থেকে অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও, ফায়ার টিভি কিংবা টুইচ-এর অ্যামাজন মিউজিক চ্যানেলে বিনামূল্যে সরাসরি চোখ রেখে উপভোগ করা যাবে শাকিরার পারফর্মেন্স। উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর সন্ধ্যায় মাদ্রিদ থেকে বিশ্বজুড়ে একযোগে কনসার্টটি সম্প্রচার করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category