• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

৬১ ম্যাচে ৬২ গোল, চ্যাম্পিয়নস লিগে অনন্য হলান্ড

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ম্যানচেস্টার সিটি দুবার এগিয়ে যাওয়ার পরও রেড বুল অ্যারেনায় ৭৭ মিনিট পর্যন্ত ম্যাচ ২–২ গোলের সমতায়। অপেক্ষা ছিল আর্লিং হলান্ড কখন গোল করবেন! গোল যে করবেনই, তা অনেকে আন্দাজ করে নেন প্রতিপক্ষ লাইপজিগ হওয়ায়। জার্মানির এই ক্লাবটির বিপক্ষে হলান্ডকে যে ঠেকানো প্রায় অসম্ভব! গোল হলো পরের মিনিটেই।
এলিয়ট অ্যান্ডারসনের ক্রস থেকে হলান্ডের গোল। শেষ পর্যন্ত নরওয়ে তারকার এই গোলেই চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের মাঠে ৩–২ গোলের জয় পেয়েছে সিটি। তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরল এনজো মারেসকার দল। প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হারের মাঝে লিগ কাপে ব্রাইটনের বিপক্ষে ড্র করে সিটি।
ইংল্যান্ডের ক্লাবটির হয়ে অন্য দুটি গোলের একটি এনজো ফার্নান্দেজের, আরেকটি লাইপজিগ সেন্টার ব্যাক লুকেবার আত্মঘাতী গোল। লাইপজিগের বিপক্ষে ৯ ম্যাচে এ নিয়ে ১৩ গোল হয়ে গেল হলান্ডের। ক্যারিয়ারে আর কোনো দলের বিপক্ষে এত গোল নেই সিটি তারকার।
জয়ের পর ‘ডিএজেডএন’–কে হলান্ড এ নিয়ে বলেন, ‘ডর্টমুন্ড ও সিটির হয়ে লাইপজিগের বিপক্ষে অনেক খেলেছি। প্রতিবছরই আমাদের দেখা হয়। তাদের বিপক্ষে বেশ কিছু গোল করেছি। খেলতেও ভালোই লাগে। সত্যি বলতে এটা উপভোগ করছি।’
হলান্ড আসলে চ্যাম্পিয়নস লিগই উপভোগ করেন। সেটা বলছে পরিসংখ্যান—৬১ ম্যাচে ৬২ গোল। চ্যাম্পিয়নস লিগে অন্তত ২০ ম্যাচ খেলা খেলোয়াড়দের মধ্যে হিসাব করলে দেখা যায়, এ প্রতিযোগিতায় একমাত্র খেলোয়াড় হিসেবে তাঁর ম্যাচসংখ্যার চেয়ে গোলসংখ্যা বেশি! গোল গড় ১.০২। দ্বিতীয় সেরা গোল গড় লিওনেল মেসির—১৬৩ ম্যাচে ১২৯ গোল (০.৭৯)।
সিটি জিতলেও ম্যাচটি ভুলে যেতে চাইবেন দলটির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। ৪৯ মিনিটে লাইপজিগের প্রথম গোলটি এসেছে তাঁর ভুলে। তবে ম্যাচ শেষে দোন্নারুম্মাকে আগলে রাখলেন সিটি কোচ মারেসকা, ‘এটা নিয়ে ভাবনার কিছু নেই…আমরা একটা ভুল নিয়ে কথা বলছি। তার কয়েক মিনিট আগেই সে এমন একটি সেভ করেছে, যেটা বিশ্বের আর কোনো গোলকিপারের পক্ষে অসম্ভব।’
প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ৩ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে সিটি। চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচে এ নিয়ে তৃতীয় জয় পেল মারেসকার দল।
ফরচুনা অ্যারেনায় স্বাগতিক স্লাভিয়া প্রাহার বিপক্ষে ২–১ গোলের জয় পেয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। এক গোল করার পাশাপাশি আরও একটি গোল করান আর্সেনাল স্ট্রাইকার ভিক্টর ইয়োরকায়েস। লিভারপুল ম্যাচের একাদশে ছয় পরিবর্তন এনে তুলে নেওয়া এ জয়ে আর্সেনাল কোচ মিকেল আরতেতা; কিন্তু তেমন খুশি হতে পারেননি।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের এই লিগ পর্বে শতভাগ জয়ের রেকর্ড গড়া আর্সেনাল চলতি মৌসুমে নিজেদের প্রথম চার ম্যাচে অপরাজিত। জয়ের পর আরতেতা বলেন, ‘আমরা নিজেদের প্রত্যাশিত মান থেকে যোজন যোজন দূরে ছিলাম, তবু শেষ পর্যন্ত আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছি।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category