• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Headline
দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার কিশোর শ্রমবাজারে মানসম্মত কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের বিমানকে দুর্নীতিমুক্ত ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, এলজিইডি প্রকৌশলীদের প্রতিমন্ত্রী ডিজিটাল অবকাঠামো নির্মাণের শুরু থেকেই সাইবার নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক ফতুল্লায় মাদ্রাসায় আগুন: শিক্ষার্থীদের চিকিৎসা ফ্রি, ২ মেডিকেল বোর্ড স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

অস্ট্রেলিয়ায় বল টেম্পারিংয়ে কোন ক্লাব সিদ্ধহস্ত, ফাঁস করলেন খাজা

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : নিকট অতীতে মাঠে কোনো বল টেম্পারিংয়ের ঘটনা না ঘটলেও এটি নিয়ে আলোচনা চলছে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার উসমান খাজার কারণে। তিনি নিজের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘সবর’এ সম্প্রতি ২০১৮ সালে ঘটে যাওয়া স্যান্ডপেপার গেট কেলেঙ্কারিতে ‘কোচ-খেলোয়াড়সহ পুরো দল জড়িত’ বলে বোমা ফাটান। সেই বইয়ে তিনি আরও জানিয়েছেন, অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে কোন দল বল টেম্পারিংয়ে সিদ্ধহস্ত!
অস্ট্রেলিয়ান ওপেনার দাবি করেছেন, শেফিল্ড শিল্ড ক্রিকেটে বল টেম্পারিং স্বাভাবিক ব্যাপার। আর সেখানে একটি দল দক্ষভাবে রিভার্স সুইং করতো, ভিক্টোরিয়া। মঙ্গলবার প্রকাশিত হতে যাওয়া বইটির একটি জায়গায় এমন তথ্য দিয়েছেন তিনি।
খাজা বর্ণনা করেছেন, ২০০০ থেকে ২০২০ সালের মধ্যে ভিক্টোরিয়ার খেলোয়াড়রা বলের অবস্থা পরিবর্তনে বেশ দক্ষতার পরিচয় দিয়েছিল। তার ব্যাখ্যা, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে বোলাররা খুব একটা সুবিধা পান না। ম্যাচ জেতার জন্য রিভার্স সুইং কিংবা স্পিন তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না।
খাজা লিখেছেন, ‘সম্ভবত ভিক্টোরিয়ানরা এটাতে (বল টেম্পারিং) সেরা ছিল। এমসিজিতে নিষ্প্রাণ ও ফ্লাট উইকেট ছিল। রিভার্স সুইং ও সাম্যান স্পিনই ম্যাচ জেতার একমাত্র উপায় ছিল।’ তিনি আরও লিখেছেন, ‘২০০০ ও ২০১০-এর দশকের ভিক্টোরিয়ানরা এই কাজে সিদ্ধহস্ত ছিলেন। উইকেটে বল ছুঁড়ে মারা এবং অন্যান্য নানা কৌশলে বলের বাইরের দিকটাকে ঘষেমেজে রুক্ষ করে তোলা, যাতে এর চকচকে দিকটা তুলনামূলকভাবে আরও বেশি চকচকে দেখায়। এই সবই ছিল খেলার অংশ।’
খাজা লিখেছেন, ‘এটা আশ্চর্য হওয়ার মতো কিছু ছিল না যখন, কয়েক বছর পর, বাউন্ডারি পার হওয়ার পর ভিক্টোরিয়ার বোলিং কোচ মিকি লুইসকে ক্যামেরায় মাঠের খাঁজে বল ঘষতে দেখা গিয়েছিল। এসব ব্যাপার ছিল খুবই স্বাভাবিক।’
শেফিল্ড শিল্ডে নিজের প্রথম মৌসুমে একবার অদ্ভুত উপায়ে বল টেম্পারিংয়ের সাক্ষী হয়েছিলেন খাজা। তিনি দাবি করেন, রিভার্স সুইং করাতে এক অজ্ঞাত খেলোয়াড় তোয়ালেতে শুকিয়ে যাওয়া সুপার গ্লু ব্যবহার করেছিলেন। খাজা বলেন, ‘একজন খেলোয়াড়ের তোয়ালেতে সুপার গ্লু ছিল। সে বলের খসখসে দিকটায় শুকিয়ে যাওয়া সুপার গ্লু দিয়ে ঘষতো। এটা বেশ ভালো কাজে দিতো, বল সবসময় রিভার্স করতো। আমি ব্যক্তিগতভাবে কখনো বল টেম্পারিং করিনি, ঘষে কিংবা অন্য কোনোভাভে। কিন্তু যা হচ্ছিল তার সবই জানতাম।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category