• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Headline
পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: শাহে আলম গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়তে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও নেপাল ৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রাথমিক স্তর থেকেই ‘স্টেম’ শিক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ: শিক্ষা মন্ত্রণালয় যে শিক্ষা হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়, সেটাই প্রকৃত শিক্ষা: রিজভী নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য খাতে সরকার ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করে সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনই সরকারের মূল লক্ষ্য। মঙ্গলবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর জেনারেল হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে দেশের সামগ্রিক উন্নয়নের চেয়ে ব্যক্তিস্বার্থ বেশি প্রাধান্য পেয়েছিল। জনগণের ওপর তো নয়ই, এমনকি নিজেদের প্রতিও তাদের আস্থা ছিল না। এ কারণেই তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
জাহিদ হোসেন বলেন, দেশের জনগণ বিএনপির ওপর পূর্ণ আস্থা রেখে দেশ পরিচালনার যে দায়িত্ব দিয়েছে, সরকার সেই আস্থার প্রতিদান দিতে আন্তরিক। নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফার আলোকে একের পর এক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নারীদের আর্থিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সম্মানী ভাতা এবং ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড চালু করা হয়েছে।
দেশের স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ৩১ শয্যায় উন্নীত হয়েছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে সেগুলো ৫০ শয্যায় রূপান্তর করা হয়। এর ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবাকে সর্বজনীন করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫১ শয্যায় উন্নীত করার কার্যক্রম হাতে নিয়েছেন। তিনি বলেন, শুধু সরকারের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিএনপি অতীতেও জনগণের সংকটে পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। স্বাস্থ্য ও সমাজকল্যাণ খাতে অবদান রাখতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগে সরকারের সব ধরনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গত ১৭ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অর্থনীতিকে ভঙ্গুর ও বিশৃঙ্খল অবস্থায় পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, রাতারাতি এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। বিদ্যমান সংকট কাটিয়ে অর্থনীতিকে স্থিতিশীল ও স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে কিছুটা সময় প্রয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুহাম্মদ ওয়াহেদুর রহমান, নারায়ণগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category