• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Headline
পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: শাহে আলম গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়তে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও নেপাল ৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রাথমিক স্তর থেকেই ‘স্টেম’ শিক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ: শিক্ষা মন্ত্রণালয় যে শিক্ষা হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়, সেটাই প্রকৃত শিক্ষা: রিজভী নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়তে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ করছে। দেশের আকাশপথের যোগাযোগ আধুনিকায়নে কৌশলগত সুপারিশ মাস্টারপ্ল্যানে উঠে আসবে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চর্তুথ অধিবেশনের তৃতীয় দিনের সভায় লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সভাপতিত্ব করছেন। লিখিত প্রশ্নটি টেবিলে উত্থাপিত হয়েছে।
খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল প্রশ্ন রেখে বলেন, খুলনার জনগণের দ্রুত আকাশ পথে যাতায়াতের সুবিধা নিশ্চিত করিবার লক্ষ্যে খুলনায় একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না? জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পের আওতায় ২১৭ হেক্টর ভূমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এছাড়া অধিগ্রহণকৃত জমির চারিদিকে প্রায় ১২ হাজার ৬০০ মিটার সীমানা প্রাচীর নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। তবে প্রকল্পটি বিগত সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ২২ জুন ২০২৩ তারিখে। পিপিপি তালিকা হতে প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি বলেন, আকাশপথে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন ফ্যাক্টর বিবেচনায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ মোট ৮টি বিমানবন্দর সচল করার লক্ষ্যে একটি প্রাধিকার। তালিকা নির্ধারণ করা হয়েছে। দেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার নিমিত্তে সরকার এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ করছে। দেশের আকাশপথের যোগাযোগ আধুনিকায়নে কৌশলগত সুপারিশসমূহ মাস্টারপ্ল্যানে উঠে আসবে। তিনি আরও বলেন, খুলনা অঞ্চলের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category