• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Headline
‘সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার করা হবে’ ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’ শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী নদী-খাল খননে ছয় মাসে কাজ শেষ, দাবি পানিসম্পদ প্রতিমন্ত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ: শিবচরে সেই জামায়াত নেতার বাড়ি ভাঙচুর প্রথমদিন পর্যটকবাহী কোন জাহাজ সেন্টমার্টিনে যায়নি হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসি জয় কলির আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত ছিল না: খায়রুল কবির খোকন আত্মসমর্পণ করলেন সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ চরমপন্থি সাজেকে অবরোধ শিথিলের দিনেই পাল্টা অবরোধ, ভোগান্তি পর্যটকদের টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি গ্রেপ্তার

আইআইএফএ অ্যাওয়ার্ডসে‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : বড় পর্দায় মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। এবার পুরস্কারের মঞ্চেও দেখা গেল ভারতীয় এই সিনেমার দাপট। দেশটিতে আয়োজিত ২৬তম আন্তর্জাতিক ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইআইএফএ) অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ১২টি পুরস্কার জিতেছে সিনেমাটি। সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং, আর সেরা পরিচালকের পুরস্কার উঠেছে আদিত্য ধরের হাতে।
সম্প্রতি আইআইএফএর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়; সেখানেই উঠে এসেছে এসব তথ্য। অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য ও কারিগরি—বিভিন্ন বিভাগে পুরস্কার জিতে এবারের আসরের সবচেয়ে সফল সিনেমা হয়ে উঠেছে ‘ধুরন্ধর’।
সিনেমাটির জন্য সেরা পরিচালক, মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপের পুরস্কারও পেয়েছেন আদিত্য ধর। এ ছাড়া সংগীত পরিচালনা, চিত্রগ্রহণ, সম্পাদনা, শব্দ পরিকল্পনা এবং পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্যও পুরস্কার পেয়েছে সিনেমাটি। নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য সেরা হয়েছেন অক্ষয় খান্না।
অন্যদিকে, মোহিত সুরির ‘সাইয়ারা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অনীত পাড্ডা। সিনেমাটি থেকে সেরা গীতিকার হয়েছেন ইরশাদ কামিল। সেরা পুরুষ প্লেব্যাক গায়ক ফাহিম আবদুল্লাহ এবং নারী প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। এ সিনেমার নায়ক আহান পান্ডে পেয়েছেন সেরা নবাগত অভিনেতার পুরস্কার। ডিজিটাল বিভাগেও ছিল চমক। আরিয়ান খানের পরিচালনায় প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ সেরা সিরিজসহ একাধিক বিভাগে পুরস্কার জিতেছে।
আইআইএফএ ২০২৬-এর পূর্ণাঙ্গ বিজয়ী তালিকা…সিনেমা বিভাগ
– সেরা সিনেমা: ‘ধুরন্ধর’- সেরা আন্তর্জাতিক সিনেমা: ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’- সেরা পরিচালক: আদিত্য ধর (ধুরন্ধর) – সেরা অভিনেত্রী (প্রধান চরিত্র): অনীত পাড্ডা (সাইয়ারা) – সেরা অভিনেতা (প্রধান চরিত্র): রণবীর সিং (ধুরন্ধর) – সেরা অভিনেত্রী (পার্শ্বচরিত্র): হুমা কুরেশি (জলি এলএলবি ৩) – সেরা অভিনেতা (পার্শ্বচরিত্র): সঞ্জয় দত্ত (ধুরন্ধর) – নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা: অক্ষয় খান্না (ধুরন্ধর) – সেরা সংগীত পরিচালক: শাশ্বত সচদেব (ধুরন্ধর) – সেরা মৌলিক গল্প: আদিত্য ধর (ধুরন্ধর) – সেরা রূপান্তরিত গল্প: বশারত পীর, সুমিত রায় ও নীরজ ঘায়ওয়ান (হোমবাউন্ড) – সেরা গীতিকার: ইরশাদ কামিল (সাইয়ারা) – সেরা পুরুষ প্লেব্যাক গায়ক: ফাহিম আবদুল্লাহ – সেরা নারী প্লেব্যাক গায়িকা (রিপ্রাইজ ফিমেল): শ্রেয়া ঘোষাল (সাইয়ারা) – সেরা চিত্রগ্রহণ: বিকাশ নওলাখা (ধুরন্ধর) – সেরা চিত্রনাট্য: আদিত্য ধর (ধুরন্ধর) – সেরা সংলাপ: আদিত্য ধর (ধুরন্ধর)
– সেরা সম্পাদনা: শিবকুমার ভি পানিকার (ধুরন্ধর) – সেরা নৃত্য পরিচালনা: বোসকো লেসলি মার্টিস (আভান জাভান), (ওয়ার ২) – সেরা শব্দ পরিকল্পনা: বিশ্বদীপ চট্টোপাধ্যায় (ধুরন্ধর) – সেরা শব্দ মিশ্রণ: অলোক দে (ছাভা) – সেরা আবহসংগীত: এ আর রহমান (ছাভা) – সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাসেমব্লাজ এন্টারটেইনমেন্ট ও রিডিফাইন (ছাভা)।
– সেরা নবাগত অভিনেত্রী: রাশা থাদানি (আজাদ) – সেরা নবাগত অভিনেতা: আহান পান্ডে (সাইয়ারা)।
– সেরা সিনেমা: ‘বারামুল্লা’ – সেরা মৌলিক গল্প: ‘বারামুল্লা’ – সেরা পরিচালক: করণ তেজপাল (স্টোলেন) – প্রধান চরিত্রে সেরা অভিনেতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় (স্টোলেন) – প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী: সানিয়া মালহোত্রা (মিসেস) – পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী: মনিকা পাওয়ার (নিশাঞ্চি ২)
– পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা: অবিনাশ তিওয়ারি (দ্য মেহতা বয়েজ)।
– সেরা সিরিজ: ‘দ্য ব্যাডস অব বলিউড’ – সেরা পরিচালক: আরিয়ান খান (দ্য ব্যাডস অব বলিউড) – পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী: আনিয়া সিং (দ্য ব্যাডস অব বলিউড) – পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা: রাঘব জুয়াল (দ্য ব্যাডস অব বলিউড)
– প্রধান চরিত্রে সেরা অভিনেতা: জয়দীপ আহলাওয়াত (পাতাললোক ২) – প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী: তিলোত্তমা সোম (পাতাললোক ২) – সেরা মৌলিক গল্প: ‘পাতাললোক ২’ – সেরা ডকুসিরিজ/ডকুফিল্ম: ‘দ্য রোশানস’ – সেরা রিয়েলিটি/নন-স্ক্রিপ্টেড অনুষ্ঠান: ‘দ্য ট্রেইটার্স’ – সেরা টাইটেল ট্র্যাক: উজ্জ্বল গুপ্ত (দ্য ব্যাডস অব বলিউড)। হিন্দুস্তান টাইমস অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category