• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত ছিল না: খায়রুল কবির খোকন

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী ও মাফিয়া সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না বলেই জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ও জবাবদিহি ছিল না। বিগত সরকারের মূল লক্ষ্যই ছিল লুটপাট, অন্যায়, নির্যাতন, গুম ও খুন। তারা দেশের অর্থ বিদেশে পাচার করে বিত্ত-বৈভবের পাহাড় গড়েছিল।
রবিবার (১ নভেম্বর) দুপুরে মাধবদী বাজারে রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউসিডিপি) আওতায় মাধবদী পৌরসভায় দুইটি প্যাকেজের সড়কবাতি স্থাপন, আরসিসি রাস্তা ও আরসিসি ড্রেন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় খায়রুল কবির খোকন আরও বলেন, দেশের মানুষ নিজেদের পছন্দের প্রার্থী ও প্রতীক বেছে নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণ আমাদের ওপর যে পবিত্র দায়িত্ব অর্পণ করেছে, তা আমরা ক্ষমতার দাপট হিসেবে দেখি না বরং জনগণের সেবা করার সুযোগ হিসেবে মনে করি। আল্লাহকে হাজির-নাজির রেখে আমরা অত্যন্ত ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে জনগণের কাছে দেওয়া প্রতিটি নির্বাচনি ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
মাধবদী পৌরসভার প্রশাসক আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আইনজীবী শিরিন সুলতানা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আনু, জাহিদুল কবির ভূঁইয়া ও সিদ্দিকুর রহমান নাহিদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category