• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Headline
আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: দায়রা আদালতেও জামিন পাননি এমপি নজরুল রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র : সাবেক সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য নয় : আইসিটি মন্ত্রী মিরপুরে শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত থাকতে পারে: পুলিশ সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দেখা তরুণী গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ড মঞ্জুর কেউ যেন অনাহারে না থাকে, তাই বাড়ানো হয়েছে ওএমএস পয়েন্ট : খাদ্যমন্ত্রী নবীন কর্মকর্তাদের সততা-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কৃষিমন্ত্রী ইউরোপের দেশগুলো রোহিঙ্গা প্রত্যাবাসনে সাহায্য করতে পারে: স্পিকার

পীরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন ও ঋণের চেক বিতরণ

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মো.রেজাউল করিম, ঠাকুরগাঁও : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে যুব র‍্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য যুব র‍্যালিটি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, পীরগঞ্জ বনবিট কর্মকর্তা মহসিন আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, উপজেলা বিএনপির সাংগঠনিক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কোষারাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আলম, সেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান এবং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষিত যুবক-যুবতীসহ বিপুলসংখ্যক তরুণ-তরুণী অংশ নেন। আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন। আলোচনা সভা শেষে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবঋণের চেক এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category