• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Headline
আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: দায়রা আদালতেও জামিন পাননি এমপি নজরুল রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র : সাবেক সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য নয় : আইসিটি মন্ত্রী মিরপুরে শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত থাকতে পারে: পুলিশ সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দেখা তরুণী গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ড মঞ্জুর কেউ যেন অনাহারে না থাকে, তাই বাড়ানো হয়েছে ওএমএস পয়েন্ট : খাদ্যমন্ত্রী নবীন কর্মকর্তাদের সততা-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কৃষিমন্ত্রী ইউরোপের দেশগুলো রোহিঙ্গা প্রত্যাবাসনে সাহায্য করতে পারে: স্পিকার

রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: দক্ষ যুব গড়বে দেশ,সবার আগে বাংলাদেশএই স্লোগানকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, যুব মেলা এবং উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে অডিটোরিয়াম চত্বরে যুব মেলার বিভিন্ন স্টল বসে,যা দর্শনার্থীদের নজর কাড়ে।​উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাকিল কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ​উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ ​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন​উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন। ​উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাসসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
শেষে সফল যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।​এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন যুব সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category