• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের হোমনায় ৩০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক-১ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দুই কিডনি অকেজো, তবুও স্বপ্ন হারাননি মীম- বাঁচতে চান, ফিরতে চান কলেজের শ্রেণিকক্ষে রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ: ভাঙনের শঙ্কায় হাজারো মানুষ রাউজানে যুবদল নেতাকে হত্যার পর চলে যান ফাঁকা গুলি ছুড়ে নাজিরপুরের রঘুনাথপুর বৃদ্ধাশ্রমের উদ্বোধন শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি আঞ্চলিক ক্ষেত্রে ‘সার্ক’-ই হবে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী আমরা বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী

আজ বিশ্ব গাধা দিবস

Reporter Name / ৩৬ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬
আজ বিশ্ব গাধা দিবস

প্রভাত ডেস্ক: কৃষি, পরিবহন ও দুর্গম অঞ্চলে মালামাল বহনে গাধার ভূমিকা অপরিসীম। তবুও এই প্রাণীটি আজও অবহেলিত রয়ে গেছে। জানেন কি? আজ বিশ্ব গাধা দিবস। ২০১৮ সালে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। এরপর থেকে প্রতি বছর ৮ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে।
বিজ্ঞানী ও মরুভূমির প্রাণী গবেষক আর্ক রাজিক এ দিবসের সূচনা করেন। গাধার অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতেই তিনি এই উদ্যোগ নেন।
জানা যায়, গাধা মানুষের জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করে এলেও সেই অনুযায়ী স্বীকৃতি পায় না। বিষয়টি উপলব্ধি করে আর্ক রাজিক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গ্রুপ তৈরি করেন এবং গাধাবিষয়ক বিভিন্ন তথ্য প্রচার শুরু করেন।
বাংলা ভাষায় ‘গাধা’ শব্দটি প্রায়ই মানুষের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। কেউ বোকামি করলে তাকে গাধার সঙ্গে তুলনা করা হয়। আবার অতিরিক্ত পরিশ্রম বোঝাতেও বলা হয়-‘গাধার খাটুনি খাটছে’। এসব থেকেই প্রাণীটির পরিশ্রমী স্বভাবের পরিচয় মেলে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category