• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline
বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে নতুন ধরনের ভোগান্তিতে গ্রাহক তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন যুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই সন্দ্বীপে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার বিশ্ব সমুদ্র দিবস: টেকসই ভবিষ্যতের জন্য সমুদ্র রক্ষায় হোক সবার অঙ্গীকার সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে স্পিকার আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির ঐতিহাসিক ছয় দফা দিবস আজ চট্টগ্রাম মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মারা যাওয়ার ঘটনায় প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।
রবিবার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে মধ্যস্থতাকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানিয়েছেন।
আইনজীবী শিশির মনির বলেন, ভুক্তভোগী পরিবারের জন্য আগে ঘোষিত অন্যান্য সুযোগ সুবিধাও বহাল থাকবে। এর আগে শনিবার রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া নবজাতকদের পরিবারকে আজীবন বিনা মূল্যে চিকিৎসাসহ ক্ষতিপূরণ, শিক্ষাসহায়তা এবং চাকরির প্রস্তাব দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার এই ঘোষণা দেওয়া হয়।

পরিবারগুলো যেসব সুবিধা পাবে

আজীবন ফ্রি চিকিৎসা : ভুক্তভোগী পরিবারের বাবা, মা, ভাই-বোন ও সন্তানরা আজীবন আদ্-দ্বীন হাসপাতাল ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলো থেকে ওষুধ ছাড়া সব ধরনের চিকিৎসা বিনা মূল্যে পাবেন।
শিক্ষাসুবিধা : আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা পূরণ সাপেক্ষে বিনা বেতনে পড়ার সুযোগ থাকছে। মেডিকেল কলেজ বা অধিক ব্যয়বহুল শিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি বা টিউশন ফি মওকুফের ব্যবস্থা থাকবে।
চাকরির সুযোগ : পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী আদ্-দ্বীনে চাকরির সুযোগ দেয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category