• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Headline
তারেক রহমানকেও আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর মারা গেছেন লিওনেল মেসির বাবা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট: ফখরুল হাসিনাকে রাজনৈতিক তৎপরতার সুযোগ দিলে ভারতকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ভাবতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরি পেলেন জুলাই শহিদ ও আহত পরিবারের ১০ সদস্য একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় : প্রধানমন্ত্রী অনুমোদন পেলো জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি কলাপাড়া হাসপাতালে চালু হলো সিজারিয়ান অপারেশন রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে চড়া ডিমের বাজার নাটোরে বাস-ভটভটি সংঘর্ষে নিহত ৪

আসছে নতুন সুবিধা, পিসিতেও খেলা যাবে এক্সবক্স ৩৬০-এর গেম

Reporter Name / ১৩ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

প্রভাত ডেস্ক: দীর্ঘদিন ধরে কনসোলে সীমাবদ্ধ থাকা এক্সবক্স ৩৬০-এর ওরিজিনাল গেমগুলো এবার উইন্ডোজ পিসিতেও খেলার সুযোগ তৈরি করতে কাজ করছে মাইক্রোসফট।
আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালকে লক্ষ্য করে প্রতিষ্ঠানটি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছে, যেখানে নির্বাচিত এক্সবক্স গেম কনসোলের পাশাপাশি অন্যান্য আধুনিক হার্ডওয়্যারে চালানো যাবে। এর লক্ষ্য একই গেম লাইব্রেরিকে ভবিষ্যতের এক্সবক্স কনসোল, পিসি এবং সম্ভাব্য হ্যান্ডহেল্ড ডিভাইসে ব্যবহারযোগ্য করে তোলা।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিভিন্ন ধরনের এক্সবক্স ডিভাইসের জন্য একটি অভিন্ন গেম লাইব্রেরি তৈরি করা, যাতে ব্যবহারকারীরা একই গেম একাধিক প্ল্যাটফর্মে খেলতে পারেন। এক্সবক্স ৩৬০-তে গেম চালাতে একটি নতুন এমুলেশন স্তর ব্যবহার করা হবে। এর ফলে গেম ডেভেলপারদের আলাদা করে গেম পুনর্নির্মাণ করতে হবে না। চাইলে তারা বিদ্যমান এক্সবক্স ৩৬০ গেমকেই ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল হিসেবে যুক্ত করতে পারবেন। গেমের মূল্য নির্ধারণ, ডিজিটাল বিক্রি এবং গেম পাশে অন্তর্ভুক্তির সিদ্ধান্তও সংশ্লিষ্ট প্রকাশকদের হাতেই থাকবে।
পরিকল্পনা অনুযায়ী, এক্সবক্স ৩৬০ গেম যুক্ত করার প্রক্রিয়া ধাপে ধাপে ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে সম্পন্ন হবে। এর আগে ২০২৬ সালের অক্টোবরের মধ্যে অরিজিনাল এক্সবক্স গেমগুলো উইন্ডোজ পিসিতে চালানোর সুবিধা যুক্ত করার কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি ডিস্ক-টু-ডিজিটাল নামে একটি নতুন সুবিধাও চালুর প্রস্তুতি চলছে। এই ব্যবস্থায় এক্সবক্স ওয়ান ও এক্সবক্স সিরিজ-এর ফিজিক্যাল ডিস্ককে ডিজিটাল লাইসেন্সে রূপান্তর করা যাবে। ডিজিটাল লাইসেন্সটি ব্যবহারকারীর মাইক্রোসফট অ্যাকাউন্ট এবং নির্দিষ্ট ডিস্ক—উভয়ের সঙ্গে যুক্ত থাকবে। ফলে ডিস্কটি অন্য কারও কাছে বিক্রি বা হস্তান্তর করা হলে সংশ্লিষ্ট ডিজিটাল লাইসেন্সও নতুন মালিকের কাছে স্থানান্তরিত হবে। তবে এই সুবিধা এক্সবক্স ৩৬০ বা অরিজিনাল এক্সবক্স ডিস্কের জন্য প্রযোজ্য হবে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category