• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক আল্পস পর্বতের নীচে তৈরি হচ্ছে বিশাল রেল প্রকল্প, কমবে যাত্রার সময় অনেকটাই কমতে চলেছে দিল্লি থেকে হরিয়ানার পানিপথ ও কর্নাল যাওয়ার সময় দীর্ঘ আট বছরের পথ পাড়ি দিয়ে অবশেষে বুধ গ্রহে পৌঁছাল বেপিকলম্বো মালয়েশিয়াগামী ১২২ জন কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লাগেনি পাসপোর্টের টাকাও পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ফটিকছড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি জব্দ,৬জন গ্রেপ্তার ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেয়ার পরিকল্পনা সরকারের শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

ইন্টারন্যাশনাল টি–টুয়েন্টি লিগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন মোস্তাফিজুর রহমান

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: প্রথম ম্যাচটা ভালো যায়নি। ৪ ওভারে খরচ করেছিলেন ৩৭ রান। তবে ইন্টারন্যাশনাল টি–টুয়েন্টি লিগে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে মাঠে নেমে ১২ রানে ২ উইকেট নেন দুবাই ক্যাপিটালসের এই পেসার। তাঁর দলও জিতেছে ৪৫ রানে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে দুবাই ক্যাপিটালস করে ৭ উইকেটে ১৬৪ রান। জবাবে ভাইপার্স ১৩ বল বাকি থাকতে গুটিয়ে যায় ১১৯ রানে। টুর্নামেন্টে এটি মোস্তাফিজদের প্রথম জয়। আগের ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৫৫ রানে হেরেছিল দুবাই ক্যাপিটালস।
মোস্তাফিজ বুধবার বোলিংয়ে যান ম্যাচের পঞ্চম ওভারে। সেই ওভারে ৬ রান দিয়ে আউট করেন পাকিস্তান ওপেনার ফখর জামানকে। মোস্তাফিজের স্লোয়ারে পয়েন্টে ক্যাচ দেন ফখর। পরে আউট করেন মুজিব উর রেহমানকেও। সব মিলিয়ে ২.৫ ওভার বোলিং করে ১২ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ।
মোস্তাফিজের ২ উইকেট নেওয়ার দিনে দুবাই ক্যাপিটালসের সেরা বোলার আফগানিস্তানের নূর আহমেদ। ৪ ওভারে ২০ রান খরচায় ৪ উইকেট নেন নূর। হাসান খান ও দুশমন্ত চামিরাও ২টি করে উইকেট নিয়েছেন।
স্বীকৃত টি–টুয়েন্টিতে মোস্তাফিজের উইকেট এখন ৪২৫টি। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় বুধবার তিনি পেছনে ফেলেন অ্যাডাম জাম্পাকে। তবে এখনো শীর্ষ দশে ঢুকতে পারেননি। তাঁর আগে এই তালিকায় আছেন আরও ১১ জন। তাঁদের মধ্যে একজন সাকিব আল হাসান। ৫২৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সাকিব ৬ নম্বরে। মোস্তাফিজদের পরের ম্যাচ আগামীকাল শুক্রবার, শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category