• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ায় দৈনিক লালন বার্তা অনলাইন পত্রিকার উদ্বোধন মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়? দীর্ঘদিনের অনিদ্রা মস্তিষ্কের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? গুপ্তচরদের ‘হানি ট্র্যাপ’? ফাঁস করলেন সাবেক রুশ এজেন্ট নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ৩ কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ইট মারলে পাটকেল খেতে হয় : জেড আই খান পান্না জমকালো আয়োজনে সম্পন্ন হলো খরগোশ লিও ও পিকুর বিয়ে! রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর

উয়েফা নেশনস লিগে গ্রীসকে সাত গোল দিয়ে নেদারল্যান্ডসের রেকর্ড

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: উয়েফা নেশনস লিগে অপরাজিত থেকে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও গ্রিস। আগের দেখায় দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ড্র করেছিল ডাচরা। টুর্নামেন্টে চার ম্যাচে মাত্র তিন গোল হজম করা সেই গ্রিকদের জালে এবার সাতবার বল জড়াল জাভি হার্নান্দেজের দল। ২১ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেন তিজানি রেইন্ডার্স। নেদারল্যান্ডস ৭-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিলো। মাত্র ১৮ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যায় ডাচরা।
আমস্টারডামে গ্রিক রক্ষণভাগ ছিন্নভিন্ন করে দিয়েছে নেদারল্যান্ডস। চমৎকার সব দলীয় প্রচেষ্টায় হ্যাটট্রিক পেয়ে হাসিমুখে তিন আঙুল তুলে তা উদযাপন করেন রেইন্ডার্স। ১৯৮৯ সালের মে মাসের পর প্রথমবার এক ম্যাচে সাত গোল খেল গ্রিস।
ষষ্ঠ মিনিটে ক্রিসেনসিও সামারভিলে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন। তারপর রেইন্ডার্সের হ্যাটট্রিকে ৩৩ মিনিটে স্কোর ৪-০। জুরিয়েন টিম্বারের প্রথম গোলে স্বাগতিকরা ৫-০ ব্যবধানে বিরতিতে যায়। তিনি দ্বিতীয়ার্ধে আরেকটি গোল যোগ করেন এবং ডনিয়েল মালেন করেন সপ্তম গোল। তাতে ২০২৪ সালের নভেম্বরে বসনিয়ার বিপক্ষে জার্মানির রেকর্ড গোলের জয়ে ভাগ বসাল নেদারল্যান্ডস।
এদিকে জার্মানি ৯ জনের সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখল। গ্রুপ এ-২ এর শীর্ষ দল নেদারল্যান্ডসের চেয়ে তিন পয়েন্ট পেছনে তারা। সোমবার বার্লিনে ডাচদের সঙ্গে তাদের বাঁচামরার লড়াই। গ্রিসের সমান ৮ পয়েন্ট নিয়ে তিনে জার্মানরা।
গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে। মুখোমুখি লড়াইয়ের রেকর্ড টাইব্রেকার হিসেবে কাজ করবে। তাতে করে নেদারল্যান্ডসের সঙ্গে জার্মানি ও গ্রিসেরও শেষ আটে ওঠার সম্ভাবনা আছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category