• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ায় দৈনিক লালন বার্তা অনলাইন পত্রিকার উদ্বোধন মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়? দীর্ঘদিনের অনিদ্রা মস্তিষ্কের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? গুপ্তচরদের ‘হানি ট্র্যাপ’? ফাঁস করলেন সাবেক রুশ এজেন্ট নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ৩ কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ইট মারলে পাটকেল খেতে হয় : জেড আই খান পান্না জমকালো আয়োজনে সম্পন্ন হলো খরগোশ লিও ও পিকুর বিয়ে! রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর

বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?

Reporter Name / ৬৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রকমারি ডেস্ক: একটি ট্রেনে চেপে টানা আট দিন কাটানোর কথা ভাবলেই অনেকের কাছে বিষয়টি অবিশ্বাস্য মনে হতে পারে। অথচ এমনই এক দীর্ঘ রেলপথ রয়েছে, যেখানে যাত্রা শুরু হয় রাশিয়ার রাজধানী মস্কো থেকে, আর শেষ হয় উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে। ১০ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দেওয়া এই রেলপথকে বিশ্বের দীর্ঘতম সরাসরি যাত্রীবাহী ট্রেনযাত্রা হিসেবে বিবেচনা করা হয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, মস্কো থেকে পিয়ংইয়ং পর্যন্ত রেলপথের দূরত্ব ১০ হাজার ২১৪ কিলোমিটার। এই যাত্রায় সময় লাগে প্রায় ৭ দিন ২০ ঘণ্টা। অন্যদিকে, ২০২৫ সালে রেল যোগাযোগ পুনরায় চালুর সময় রাশিয়ার রেল কর্তৃপক্ষ জানিয়েছিল, পুরো যাত্রায় সময় লাগবে আট দিনের কিছু বেশি এবং পথের দৈর্ঘ্য ১০ হাজার কিলোমিটারের বেশি।
এই দীর্ঘ রেলযাত্রায় যাত্রীদের পাড়ি দিতে হয় দুটি দেশ রাশিয়া ও উত্তর কোরিয়া। মস্কো থেকে যাত্রা শুরু করে ট্রেনটি রাশিয়ার বিস্তীর্ণ ভূখণ্ড অতিক্রম করে। পথে উসুরিস্ক, খাবারভস্ক, চিতা, ইরকুতস্ক, ক্রাসনোইয়ারস্ক, নভোসিবিরস্ক, ওমস্ক ও ইয়েকাতেরিনবুর্গের মতো গুরুত্বপূর্ণ শহর অতিক্রম করে। এরপর রাশিয়া-উত্তর কোরিয়া সীমান্ত পেরিয়ে পৌঁছায় পিয়ংইয়ংয়ে।
এই রেলপথের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, পুরো যাত্রায় যাত্রীদের ট্রেন পরিবর্তন করতে হয় না। উত্তর কোরিয়ার বিশেষ যাত্রীবাহী বগি রাশিয়ার ট্রেনের সঙ্গে যুক্ত করে এই যাত্রা পরিচালনা করা হয়। ফলে দীর্ঘ পথ পাড়ি দিয়েও একই যাত্রার ধারাবাহিকতা বজায় থাকে।
করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সরাসরি যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের ১৭ জুন আবারও মস্কো-পিয়ংইয়ং রুটে ট্রেন চলাচল শুরু হয়।
রাশিয়ার রেল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, এই রুটে মাসে দুবার ট্রেন চলাচল করে। মস্কো থেকে পিয়ংইয়ংগামী ট্রেন ছাড়ে প্রতি মাসের ১২ ও ২৬ তারিখে। আর পিয়ংইয়ং থেকে মস্কোর উদ্দেশে ট্রেন ছাড়ে ৩ ও ১৭ তারিখে।
রাশিয়ার রেল কর্তৃপক্ষ এই রুটকে বিশ্বের দীর্ঘতম সরাসরি ট্রেনযাত্রা হিসেবে উল্লেখ করেছে। তবে এই যাত্রায় সাধারণ পর্যটকদের অংশগ্রহণের সুযোগ ও টিকিটপ্রাপ্তির বিষয়টি সহজ নয়। উত্তর কোরিয়ায় প্রবেশের জন্য দেশটির ভিসা ও ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ মানতে হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category