• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Headline
সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী শ্রীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

কক্সবাজারে শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে পর মনে হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ২২৭ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জনসমাবেশে প্রধানমন্ত্রীর সামনে আঞ্চলিক ভাষায় ভাষণ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আঞ্চলিক ভাষায় নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার পর তিনি বলেন, আমি একটু আঞ্চলিক ভাষা কথা বললাম মাননীয় প্রধানমন্ত্রী। এই এলাকার মানুষের সঙ্গে শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে একটু পর পর মনে হয়, দূরের মনে হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এখানে বক্তৃতা দিতে আসি নাই বক্তৃতা দেবেন আমাদের নেতা। আমি শুধু আসলাম মাইকের সামনে না দাঁড়ালে তো বেমানান লাগে। সে জন্য দাঁড়ালাম, আপনারা সবাই দোয়া করবেন। আমরা কক্সবাজারের জন্য সারা বাংলাদেশের জন্য বৃহত্তর মাস্টারপ্লান হাতে নিয়েছি, আমাদের নেতা বলেছেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। উনার একটা প্ল্যান আছে, বাস্তবায়ন শুরু হয়েছে। দেশের মানুষ দেখতে শুরু করেছে। একে একে এই ভোটের কালি মুছে যাওয়ার আগেই বাস্তবায়ন করা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category