• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Headline
গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা অটুট রাখার আহ্বান প্রেস কাউন্সিল চেয়ারম্যানের ক্লাসঘর নয়, শহরের পথে হাঁটতে হাঁটতে ফরাসি শেখা! এবার কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে শতাধিক পর্যটক সাফে প্রথমবার আসছে ভিএআর, পরিচালিত হবে থাইল্যান্ড থেকে সাইবার সুরক্ষা আইন সংশোধনের নতুন খসড়ায় মানহানি, গুজব ও অপতথ্য প্রচারের শাস্তি কমানোর প্রস্তাব ব্র্যাক ইউনিভার্সিটিতে ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সরে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার ইন্দিরার সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কিন্তু কেন তাঁদের দূরত্ব তৈরি হয়েছিল জর্ডানের আবু উবাইদা মসজিদের অজুর পানিতে বেঁচে আছে মরুভূমির গাছপালা কাশি-গলাব্যথায় কাবু? শীতে চুমুক দিন এই উষ্ণ পানীয়ে কাঠবাদামের বিকল্প হিসেবে খেতে পারেন আঁশসমৃদ্ধ ৫ খাবার

কাশি-গলাব্যথায় কাবু? শীতে চুমুক দিন এই উষ্ণ পানীয়ে

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রকমারি ডেস্ক: বাতাসে দূষণ, ধুলো কিংবা বাজির ধোঁয়াসহ নানা কারণে গলা খুসখুস, শুষ্ক কাশি ও গলাব্যথার সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শীতের শুরুতে এই অস্বস্তি আরও বাড়ে। এমন সময়ে গরম পানীয় খেলে গলায় সাময়িক আরাম মিলতে পারে। দুধ, ঘি, বেসন ও কয়েকটি মশলা দিয়ে তৈরি বেসনের শিরা হতে পারে তেমনই একটি পানীয়। তবে এটি কোনও ওষুধ নয়, কাশি বা দূষণজনিত শ্বাসযন্ত্রের সমস্যার চিকিৎসাও নয়।
বেসন, দুধ, ঘি ও গুড় দিয়ে তৈরি এই পানীয়ের স্বাদ অনেকটা পাতলা হালুয়ার মতো। এলাচ, গোলমরিচ ও সামান্য হলুদের গন্ধ পানীয়টিকে করে তোলে আরও সুস্বাদু। গরম অবস্থায় ধীরে ধীরে চুমুক দিয়ে খেলে গলার শুষ্কতা ও খুসখুসে ভাব থেকে সাময়িক স্বস্তি পেতে পারেন। দুধ ও বেসন থেকে কিছু পুষ্টিও মেলে। তবে এই পানীয় খেলে কাশি সেরে যাবে বা গলার সংক্রমণ দূর হবে, এমন দাবি করা যায় না।
বেসন ৩ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, জল ১ কাপ, দুধ আধ কাপ, এলাচগুঁড়ো আধ চা-চামচ, গোলমরিচগুঁড়ো এক চিমটে, হলুদগুঁড়ো এক-চতুর্থাংশ চা-চামচ এবং গুড় ৩ টেবিল চামচ। স্বাদ অনুযায়ী কয়েকটি বাদাম ও পেস্তাকুচি নিতে পারেন।

কীভাবে বানাবেন?

প্রথমে কড়াইয়ে ঘি গরম করে তাতে বেসন দিয়ে কম আঁচে ভালো করে ভাজুন। বেসনের রং সোনালি হয়ে এলে এবং বাদামের মতো সুগন্ধ বেরোলে ধীরে ধীরে পানি মেশান। ক্রমাগত নাড়তে থাকুন, যাতে দলা না পাকায়। এরপর দুধ দিয়ে মিশ্রণটি মসৃণ করে নিন। এলাচগুঁড়ো, গোলমরিচগুঁড়ো ও হলুদ দিয়ে কম আঁচে মিনিট দশেক ফুটতে দিন। মাঝে মাঝে নাড়তে হবে, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। শেষে গুড় মিশিয়ে ভালো করে নাড়ুন। গুড় গলে গেলে আঁচ বন্ধ করে কাপে ঢেলে ওপর থেকে বাদাম ও পেস্তাকুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। পানীয়টি বেশি ঘন মনে হলে সামান্য গরম পানি বা দুধ মিশিয়ে নিতে পারেন।
তবে কাশি দীর্ঘদিন থাকলে, জ্বর বা শ্বাসকষ্ট দেখা দিলে কিংবা গলার ব্যথা বাড়তে থাকলে শুধু ঘরোয়া পানীয়ের ওপর নির্ভর করবেন না। চিকিৎসকের পরামর্শ নিন। ডায়াবিটিস থাকলে গুড়ের পরিমাণ নিয়ন্ত্রণ করাও জরুরি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category