• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Headline
গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা অটুট রাখার আহ্বান প্রেস কাউন্সিল চেয়ারম্যানের ক্লাসঘর নয়, শহরের পথে হাঁটতে হাঁটতে ফরাসি শেখা! এবার কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে শতাধিক পর্যটক সাফে প্রথমবার আসছে ভিএআর, পরিচালিত হবে থাইল্যান্ড থেকে সাইবার সুরক্ষা আইন সংশোধনের নতুন খসড়ায় মানহানি, গুজব ও অপতথ্য প্রচারের শাস্তি কমানোর প্রস্তাব ব্র্যাক ইউনিভার্সিটিতে ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সরে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার ইন্দিরার সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কিন্তু কেন তাঁদের দূরত্ব তৈরি হয়েছিল জর্ডানের আবু উবাইদা মসজিদের অজুর পানিতে বেঁচে আছে মরুভূমির গাছপালা কাশি-গলাব্যথায় কাবু? শীতে চুমুক দিন এই উষ্ণ পানীয়ে কাঠবাদামের বিকল্প হিসেবে খেতে পারেন আঁশসমৃদ্ধ ৫ খাবার

গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা অটুট রাখার আহ্বান প্রেস কাউন্সিল চেয়ারম্যানের

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট : সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। তিনি বলেছেন, ‘সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রাখা প্রত্যেক সাংবাদিকের নৈতিক কর্তব্য।’
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্যদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত ‘সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার ও কর্মশালায় একেএম আব্দুল হাকিম এসব কথা বলেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ প্রেস কাউন্সিল কনফারেন্স রুমে আয়োজিত এই সেমিনারে মুখ্য আলোচক ছিলেন একেএম আব্দুল হাকিম।
আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ, সদস্য মো. শহিদুল ইসলাম, সচিব মো. আব্দুস সবুর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম।
সেমিনারে অন্য বক্তারা বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার মূল ভিত্তি হলো সততা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা। যাচাই না করে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। হলুদ সাংবাদিকতা শুধু একজন সাংবাদিকের ভাবমূর্তিই নষ্ট করে না, পুরো গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা নষ্ট করে।’
বক্তারা আরও বলেন, ‘বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে গুজব ও ভুল তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে একজন পেশাদার সাংবাদিকের দায়িত্ব আরও বেড়ে গেছে। নীতি-নৈতিকতা মেনে, তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই সাংবাদিকরা সমাজে সত্য প্রতিষ্ঠা করতে পারেন।’
সাব এডিটররা সংবাদপত্রের প্রাণ উল্লেখ করে বক্তারা বলেন, ‘একটি সংবাদের শিরোনাম, ভাষা ও উপস্থাপনের ওপর তার গ্রহণযোগ্যতা নির্ভর করে। তাই সাব এডিটরদের আরও সতর্ক, দায়িত্বশীল ও নীতিবান হতে হবে।’
কর্মশালায় ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি, দৈনিক জনকণ্ঠের বার্তা সম্পাদক মনির জারিফসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় সাব এডিটরস কাউন্সিলের সদস্যরা অংশ নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category