• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

কিশোর গ্যাং দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার

Reporter Name / ৮৪ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুর ও বসিলা এলাকায় কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নতুন করে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ। শনিবার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং ও বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ হিসেবে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মোহাম্মদপুরের প্রতিটি হাউজিং সোসাইটি ও বাড়ি মালিক সমিতির সঙ্গে ধারাবাহিক বৈঠক করে এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাস্তায় বা নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেন তিনি।
এলাকার উন্নয়ন কার্যক্রমে জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে ববি হাজ্জাজ বলেন, বাসিন্দারা রাস্তা ছাড়তে সহযোগিতা না করলে সরকার অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে না।
সভায় শিশু-কিশোরদের সুস্থ বিকাশে খেলার মাঠের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি। পাশাপাশি নিরাপত্তা জোরদারে প্রতিটি বাড়ির সামনে রাস্তার পাশে দুটি করে লাইট স্থাপন এবং সম্ভব হলে সিসি ক্যামেরা বসানোর আহ্বান জানান। গ্যাস সরবরাহ নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলোর দ্রুত সমাধানে উদ্যোগ নেয়া হবে। সভায় স্থানীয় বাসিন্দা, বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category