• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক আল্পস পর্বতের নীচে তৈরি হচ্ছে বিশাল রেল প্রকল্প, কমবে যাত্রার সময় অনেকটাই কমতে চলেছে দিল্লি থেকে হরিয়ানার পানিপথ ও কর্নাল যাওয়ার সময় দীর্ঘ আট বছরের পথ পাড়ি দিয়ে অবশেষে বুধ গ্রহে পৌঁছাল বেপিকলম্বো মালয়েশিয়াগামী ১২২ জন কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লাগেনি পাসপোর্টের টাকাও পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ফটিকছড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি জব্দ,৬জন গ্রেপ্তার ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেয়ার পরিকল্পনা সরকারের শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর
প্রশ্নপত্র ফাঁস বন্ধে কঠোর অবস্থান

কোচিং বাণিজ্যে লাগাম টানার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নাটোর: আগামী দিনে বাংলাদেশে আর প্রশ্নপত্র ফাঁস হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, নকল ও অনিয়ম বন্ধের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করতে শিক্ষকদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন তিনি। শ্রেণিকক্ষে পাঠদান বাদ দিয়ে কোচিং সেন্টারে পড়ানোর প্রবণতা বন্ধেরও হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোথাও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। আগামী দিনেও বাংলাদেশে আর প্রশ্নপত্র ফাঁস হবে না—এমন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরীক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, নকল কিংবা অনিয়মের কোনো সুযোগ থাকবে না। শিক্ষার্থীদের খাতায় যথাযথভাবে লিখতে হবে এবং শিক্ষকদেরও সঠিকভাবে মূল্যায়ন করতে হবে।
কোচিং বাণিজ্য বন্ধে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ান। বিষয়টি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে। এমপিওভুক্ত ও সরকারি বেতনভুক্ত শিক্ষকদের অবশ্যই শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করতে হবে। বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। তারা শ্রেণিকক্ষের পাঠদান বাদ দিয়ে বাইরে কোচিং সেন্টারে সময় দিতে পারবেন না। দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষকদের উদ্দেশে তিনি আরও বলেন, শ্রেণিকক্ষের পাঠদান বাদ দিয়ে মিটিং-মিছিলে অংশ নেওয়া যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ে শিক্ষক ক্লাসে উপস্থিত না থাকলে শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে জানাবে। একইভাবে শিক্ষার্থীরা অনুপস্থিত থাকলে শিক্ষকরাও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষার্থী—উভয়কেই দায়িত্বশীল হতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম শিক্ষার্থীদের সংখ্যা এবং ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেখানে ভবন দেওয়া হবে। কিন্তু যেখানে শিক্ষার্থী নেই, সেখানে নতুন ভবন দেওয়া হবে না। যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খারাপ ফলাফল করবে, তারাও এসব সুবিধা থেকে বঞ্চিত হবে। এবার এমএসসি পরীক্ষার ফলাফল ভালো হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category