• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
Headline
প্রায় ৩৫ বছর পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনে এবার হতে যাচ্ছে ভোটের লড়াই সাদপন্থিদের ইজতেমা বন্ধসহ প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি জানালো হেফাজত মমতার গাড়িবহরে জুতা ও কাদা নিক্ষেপ, ‘ডাকাতের রানি’ স্লোগান বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা ট্রাম্প ‘বন্ধু’ হলেও নিজের অবস্থান ‘কঠোর’ করতে জানেন নেতানিয়াহু চীন নির্ভরতা কমাতে লবণ দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকা: তথ্যমন্ত্রী জেট ফুয়েলের দাম বাড়লো ১৫৯ টাকা ৫২ পয়সা আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার : ইসি সচিব পাকিস্তান-তুরস্ককে কঠিন শিক্ষা দেয়ার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের

গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত জানাল বোর্ড অব পিস

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

প্রভাত ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠিত মার্কিন নেতৃত্বাধীন বোর্ড অব পিস জানিয়েছে, হামাসের নিরস্ত্রীকরণ সম্পূর্ণ হওয়ার পরই গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। সংস্থাটির পরিচালক নিকোলাই ম্লাদেনভ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বৈঠকের পর মঙ্গলবার (৪ আগস্ট) এ তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির ঘোষণা দেন। এরপর চুক্তিটি নিয়ে ইসরায়েলি রাজনীতিকদের অসন্তোষের মধ্যেই সোমবার পশ্চিম জেরুজালেমে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসরায়েলের হামলার পর গাজার প্রশাসন তদারকির জন্য গত জানুয়ারিতে এ বোর্ড গঠিত হয়। বোর্ড অব পিস বলেছে, ‘ভুল প্রতিবেদনের বিপরীতে আমরা জানাচ্ছি, হামাস মধ্যস্থতাকারীদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সে অনুযায়ী নিরস্ত্রীকরণ সম্পন্ন হলেই কেবল ইয়েলো লাইনের ওপারে ইসরায়েলি সামরিক বাহিনী প্রত্যাহার করা হবে। এটি হালকা অস্ত্র, ভারী অস্ত্র এবং সুড়ঙ্গ সব ক্ষেত্রেই প্রযোজ্য।’
ইয়েলো লাইন হলো সেই সীমারেখা, যার আড়ালে ইসরায়েলি বাহিনী গাজায় তাদের ঘাঁটি গেড়ে রেখেছে।
বৈঠকের পর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বোর্ড অব পিস জানিয়েছে, ‘লক্ষ্য সুস্পষ্ট এবং এ নিয়ে কোনো প্রশ্ন নেই। সেটি হলো গাজা উপত্যকাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং বন্দুকের শাসন থেকে বেসামরিক শাসনে উত্তরণ।’অন্যদিকে হামাস বলেছে, ইসরায়েল চুক্তির নিজস্ব অংশ বাস্তবায়ন না করলে এ চুক্তিও বাস্তবায়িত হবে না।
আলোচনা চলাকালে ম্লাদেনভ নেতানিয়াহুকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্ট দুটি সূত্র অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছে। ২০২৫ সালের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ চুক্তি হওয়া সত্ত্বেও ইসরায়েল উপত্যকায় হামলা বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে। এই চুক্তির পর থেকে ইসরায়েল ১ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে নিরস্ত্রীকরণ চুক্তি ঘোষণার পর অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বৈঠকের আগে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, প্রকাশিত চুক্তির সংস্করণটি ইসরায়েলের অবস্থানকে প্রতিফলিত করে না। এ-সংক্রান্ত ইসরায়েলের উদ্বেগ যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কট্টর ডানপন্থী সরকারের সদস্যরা ইতোমধ্যেই চুক্তি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, ‘চুক্তিটি ইসরায়েলি সরকার কর্তৃক অনুমোদিত চুক্তি থেকে সম্পূর্ণ ভিন্ন।’ তিনি অবিলম্বে এ বিষয়ে নতুন করে ভোটের দাবি জানিয়েছেন।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :
More News Of This Category