• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Headline
গাজীপুরে ৫ হত্যাকাণ্ড: ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছে : পুলিশ গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে : প্রাণিসম্পদ মন্ত্রী উত্তরা ও তুরাগে ‘অনলাইন জুয়া চক্রের’ ৬ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৯: ডিবি ৩৪ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৩, ঈদের বাজারে ছড়ানোর পরিকল্পনা ছিল: পুলিশ সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা প্রাথমিক শিক্ষার্থীদের অধিকাংশ শ্রেণি উপযোগী নয়: ববি হাজ্জাজ দক্ষিণ কোরিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস মন্ত্রীর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে– প্রতিমন্ত্রী হাবিবুর রহমান সৌরবিদ্যুতে ৫ বছরের ‘কর অবকাশ’ দেয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী আইসিডিডিআর,বির গবেষণা : দিনে ৫ ঘণ্টা শিশুদের ‘স্ক্রিন আসক্তি’ বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত শিশুটি মারা গেছে

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে আহত এগারো বছর বয়সী শিশু রেশমি আক্তার মারা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ২৩ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‌‌ওই শিশুটি শুক্রবার থেকে আইসিইউতে ভর্তি ছিল। সকালে পৌনে ১০টায় মারা গেছে।’ তিনি জানান, একটি গুলি রেশমির চোখের নিচ দিয়ে ঢুকে মাথার ভেতরে আটকে ছিল। এ কারণে ‘ব্রেন ডেড’ ছিল। হাসপাতালে ভর্তির পর তার মস্তিষ্ক কাজ করেনি।’
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন রৌফাবাদ কলোনির বাসিন্দা রেশমি আক্তার গত বৃহস্পতিবার (৭ মে) রাতে ঘর থেকে দোকানে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলির সামনে পড়ে যায়। একটি গুলি তার চোখের নিচ দিয়ে ঢুকে মাথার ভেতরে আটকে যায়।
একই ঘটনায় নিহত হন হাসান ওরফে রাজু (৩২) নামে এক যুবক। রাজু রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের বাসিন্দা। ওই উপজেলায় সম্প্রতি নাছির নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকেও আসামি করা হয়। এরপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে বায়েজিদে বোনের বাড়িতে আশ্রয় নেয় রাজু।
রেশমি আক্তার রৌফাবাদ কলোনির হতদরিদ্র প্রতিবন্ধী সবজি বিক্রেতা রিয়াজ আহমেদ গুড্ডুর মেয়ে। দুই ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট সে। স্থানীয় ব্যারিস্টার মিল্কি মেমোরিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল রেশমি।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রেশমির মা তাকে পাশের দোকানে কিছু পণ্য কিনতে পাঠান। ফেরার সময় হঠাৎ কলোনির গলিতে গোলাগুলি শুরু হয়। আতঙ্কিত মানুষ ছুটোছুটি শুরু করলে গুলির মাঝে পড়ে যায় রেশমি। মুহূর্তেই একটি গুলি এসে লাগে তার চোখের নিচে। গুলিবিদ্ধ রেশমি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ-চমেক হাসপাতালে নিয়ে যান। প্রথমে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে চিকিৎসকরা আইসিইউ সাপোর্টের কথা জানান। কিন্তু তখন চমেকে আইসিইউ বেড খালি না থাকায় পরিবারের সদস্যরা গভীর রাতে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে চমেক হাসপাতালে আইসিইউ খালি হলে তাকে সেখানে নিয়ে আসা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category