• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Headline
ব্রিটিশরা ভারতীয়দের বহু কৃতিত্ব ও সম্পদ নিজেদের পকেটে পুরেছে প্রকাশনা সংস্থায় গোপনে বাড়ছে এআইয়ের ব্যবহার: ক্ষুব্ধ কর্মীরা নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে চাঁদা দাবি , সংসদ সদস্যের দুঃখ প্রকাশ পুলিশের জন্য ৫৮৩০টি যানবাহন কেনার প্রস্তাব, ব্যয় হবে সাড়ে ৬ হাজার কোটি টাকা ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা মেসিনা প্রণালি পার হতে ইতালির এই ট্রেনকে ফেরিতে তোলা হয় একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর? বারবার পপ-আপ বিজ্ঞাপনে বিরক্ত? বন্ধ করবেন যেভাবে ব্যবহারকারীর হয়ে দিনভর কাজ করবে নতুন এআই এজেন্ট ‘ক্লড ডুয়েট’ কচুপাতা চিংড়ি ভুনা, ভাতের সঙ্গে জমবে দারুণ

ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

প্রভাত ডেস্ক: সারা দেশে বিক্ষোভ সহিংস হওয়ার এক সপ্তাহ পর শৃঙ্খলা ফেরাতে চাইছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিক্ষোভে বিধিনিষেধ থাকা সত্ত্বেও সপ্তাহান্তে বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাদুঘর বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দেশটির প্রধান শিক্ষার্থী সংগঠন ইউনেফ শনিবার সমাবেশের ডাক দিয়েছে। ২০১৮ সালে উঠে আসা প্রতিষ্ঠানবিরোধী শক্তি ইয়েলো ভেস্ট আন্দোলন এ সপ্তাহে মধ্য প্যারিসে মিছিলের পরিকল্পনা জানিয়েছে। শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাদের পরিকল্পনা নিয়ে আলোচনায় শুক্রবার পরে ম্যাক্রোঁর বৈঠকের কথা ছিল। তবে ইউনেফ জানায়, গত মাসে শিক্ষকের ঘাটতি ও জীর্ণ সুযোগ-সুবিধার প্রতিবাদে হাইস্কুলের বিক্ষোভ থেকে বেড়ে ওঠা তাদের সমাবেশ হবেই।
ইমেইলে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ম্যাক্রোঁ আমাদের দেশে বিক্ষোভের স্বাধীনতাকে পদদলিত করছেন এবং যে প্রজাতন্ত্রের মূল্যবোধ রক্ষার কথা তিনি বলছেন, তিনি তার গায়ে থুতু ছিটাচ্ছেন। গত সপ্তাহান্তে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে ভয়াবহ সহিংসতার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ফ্রান্স। তখন সারা দেশের বিক্ষোভের প্রান্তে লুটপাট ও দাঙ্গা হয়েছিল। তবে প্যারিস ও অন্যান্য শহরের কিছু অংশে রাতের কারফিউ জারির পর বড় কোনও ঘটনা ছাড়াই কেটে গেছে।
ম্যাক্রোঁ সহিংসতার জন্য বিদ্রোহী কট্টর বামপন্থি গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন। প্রভাবশালী বামপন্থি দল ফ্রান্স আনবাউড এ অভিযোগ অস্বীকার করেছে। বৃহস্পতিবার তিনি বলেন, আগামী দিনগুলোতে অবৈধ বিক্ষোভ নিষিদ্ধ করা হবে। শ্রমিক ইউনিয়নের মতো গোষ্ঠীর আয়োজিত বিক্ষোভ চলতে দেওয়া হবে, তবে বিকল্প পথে সরিয়ে দেওয়া হতে পারে।
দেশের অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন সিএফডিটির সাধারণ সম্পাদক মারিলিজ লেওঁ বলেন, এ পদক্ষেপে শান্তি ফেরানোর সম্ভাবনা কম। তার মতে, মানুষের ক্ষোভ মোকাবিলায় সরকারের বরং সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া ভালো। ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফ১-কে তিনি বলেন, এটি উল্টো ফল দেবে, কারণ অনেক ক্ষোভ আছে, প্রচুর ক্ষোভ এবং বিবেচনায় নেওয়ার ও শোনার দাবি আছে।
সাজা শেষেও বাংলাদেশে বন্দি ১৬৮ ভারতীয়, কেন দায়িত্ব নিচ্ছে না ভারত?সাজা শেষেও বাংলাদেশে বন্দি ১৬৮ ভারতীয়, কেন দায়িত্ব নিচ্ছে না ভারত?
শ্রমিক, শিক্ষার্থী ও অন্যরা বাজেট কাটছাঁটের প্রতিবাদ করছেন এবং জীবনযাত্রার উচ্চ ব্যয় মেটাতে মানুষকে সহায়তা করতে বেশি মজুরির দাবি জানাচ্ছেন। সরকার বলছে, তারা উদ্বেগ বোঝে, তবে ঋণ গ্রহণের ক্রমবর্ধমান ব্যয় সামলাতে খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে। ফ্রান্সের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর মার্সেই ও লিয়ঁয় শনিবারের সব পরিকল্পিত বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিধিনিষেধ এবং বিচারমন্ত্রী বলেছেন, শনিবার থেকে ২ হাজার ৭০০ গ্রেফতার, তার পরও আরও অস্থিরতার আশঙ্কায় ব্যবসাপ্রতিষ্ঠান, প্রতিষ্ঠান ও অনুষ্ঠান বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে।
মার্সেই চেম্বার অব কমার্স ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে শনিবার বন্ধ রাখতে আহ্বান জানিয়েছে। আর্ট বাসেল প্যারিসের আয়োজকেরা জানিয়েছেন, শিল্পমেলাটি পুরো সপ্তাহান্ত বন্ধ থাকবে। শনিবার লুভর ও ফন্ডাসিয়ঁ লুই ভিতঁ বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category