• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Headline
ব্রিটিশরা ভারতীয়দের বহু কৃতিত্ব ও সম্পদ নিজেদের পকেটে পুরেছে প্রকাশনা সংস্থায় গোপনে বাড়ছে এআইয়ের ব্যবহার: ক্ষুব্ধ কর্মীরা নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে চাঁদা দাবি , সংসদ সদস্যের দুঃখ প্রকাশ পুলিশের জন্য ৫৮৩০টি যানবাহন কেনার প্রস্তাব, ব্যয় হবে সাড়ে ৬ হাজার কোটি টাকা ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা মেসিনা প্রণালি পার হতে ইতালির এই ট্রেনকে ফেরিতে তোলা হয় একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর? বারবার পপ-আপ বিজ্ঞাপনে বিরক্ত? বন্ধ করবেন যেভাবে ব্যবহারকারীর হয়ে দিনভর কাজ করবে নতুন এআই এজেন্ট ‘ক্লড ডুয়েট’ কচুপাতা চিংড়ি ভুনা, ভাতের সঙ্গে জমবে দারুণ

ব্যবহারকারীর হয়ে দিনভর কাজ করবে নতুন এআই এজেন্ট ‘ক্লড ডুয়েট’

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

রকমারি ডেস্ক: কাজের অগ্রাধিকার নির্ধারণ, বিভিন্ন অ্যাপের তথ্য বিশ্লেষণ এবং ব্যবহারকারীর হয়ে দৈনন্দিন কাজ সম্পন্ন করতে ‘ক্লড ডুয়েট’ নামের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্ট উন্মোচন করেছে অ্যানথ্রপিক। গত ২১ অক্টোবর পরীক্ষামূলক সংস্করণে চালু হওয়া এ সেবাটি মূলত পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য তৈরি করেছে অ্যানথ্রপিক। এর মধ্য দিয়ে ব্যক্তিগত এআই এজেন্টের ক্রমবর্ধমান বাজারে মেটার মিউজ ও ওপেনএআইয়ের ডটসের সঙ্গে প্রতিযোগিতায় নামলো প্রতিষ্ঠানটি।
ক্লড ডুয়েট ব্যবহারকারীর সঙ্গে যুক্ত বিভিন্ন অ্যাপের তথ্য বিশ্লেষণ করে প্রতিদিন সকালে গুরুত্বপূর্ণ বিষয় ও করণীয় কাজের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে। দিনের অন্য সময়েও এটি সংশ্লিষ্ট তথ্যের ওপর নজর রাখবে এবং ব্যবহারকারীর জন্য গুরুত্বপূর্ণ বা অবগত করা প্রয়োজন, এমন কোনও বিষয় সামনে এলে নোটিফিকেশন পাঠাবে। দৈনন্দিন কাজের পাশাপাশি বৈঠকের সময় নির্ধারণ, বিভিন্ন তথ্যসূত্র থেকে ড্যাশবোর্ড তৈরি, আর্থিক ও বিক্রয় পূর্বাভাস প্রস্তুত এবং ওয়েব অ্যাপ তৈরির মতো জটিল কাজও সম্পন্ন করতে পারবে এআই এজেন্টটি।
অ্যানথ্রপিকের ক্লড ওপাস ৫.৫ মডেলের ওপর ভিত্তি করে তৈরি ডুয়েট অ্যান্ড্রয়েড ও আইওএসে আলাদা অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে। পাশাপাশি ক্লডের ওয়েব সংস্করণ থেকেও এটি ব্যবহারের সুযোগ থাকবে। এর কার্যক্রম পরিচালনার জন্য এজেন্টটির নিজস্ব ভার্চ্যুয়াল কম্পিউটার ও ব্রাউজার রয়েছে। ফলে ব্যবহারকারীর ফোন বা কম্পিউটার বন্ধ থাকলেও এটি ব্যাকগ্রাউন্ডে কাজ চালিয়ে যেতে পারবে। এ ছাড়া ক্লড অ্যাকাউন্টে সংরক্ষিত মেমোরি, দক্ষতা এবং সংযুক্ত বিভিন্ন অ্যাপের সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী কাজ এগিয়ে নিতে পারবে ডুয়েট।
আটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ করতে চান ট্রাম্প, যা জানালো গুগলআটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ করতে চান ট্রাম্প, যা জানালো গুগল
তবে গুরুত্বপূর্ণ কোনও পদক্ষেপ নেওয়ার আগে ব্যবহারকারীর অনুমতি নেবে ডুয়েট। যেমন, ই-মেইল পাঠানো, অর্থ পরিশোধ, নথিতে স্বাক্ষর করা কিংবা কোনও ফাইল মুছে ফেলার আগে এটি সংশ্লিষ্ট কাজের বিবরণ দেখিয়ে অনুমোদন চাইবে। অ্যানথ্রপিক জানিয়েছে, এজেন্টটি ব্যবহারকারীর পাসওয়ার্ড বা সাইন-ইন টোকেন সরাসরি দেখতে পাবে না। ক্রেডিট কার্ড নম্বর ও সরকারি পরিচয়পত্রের তথ্যের মতো অত্যন্ত সংবেদনশীল তথ্য শেয়ার হওয়া ঠেকাতেও বিশেষ নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে ক্লডের প্রো ও ম্যাক্স সাবস্ক্রাইবাররা অপেক্ষমাণ তালিকায় নাম লিখিয়ে ডুয়েট ব্যবহারের সুযোগ পাবেন। প্রো প্যাকেজের মাসিক মূল্য ২০ ডলার থেকে শুরু। তবে পরীক্ষামূলক সংস্করণে ডুয়েটের ব্যবহার ক্লডের অন্যান্য সুবিধার নির্ধারিত সীমার মধ্যেই গণনা হবে। ফলে এজেন্টটি পেছনে সক্রিয় থেকে কাজ করা এবং জটিল কাজ সম্পন্ন করার কারণে নির্ধারিত ব্যবহারের সীমা দ্রুত ফুরিয়ে যেতে পারে।
অ্যানথ্রপিক জানিয়েছে, ডুয়েট এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি ই-মেইল বা কথোপকথনের গুরুত্ব ভুলভাবে বুঝতে পারে কিংবা কোন বিষয়টি জরুরি, তা নির্ধারণে ভুল করতে পারে। ব্যক্তিগত কাজ, যেমন টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও এর সক্ষমতা এখনও সীমিত। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে এজেন্টটির কার্যকারিতা ও কখন নোটিফিকেশন পাঠানো প্রয়োজন, তা আরও উন্নত করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category