• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

চীন নির্ভরতা কমাতে লবণ দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

প্রভাত ডেস্ক: সাধারণ খাবারের লবণ থেকে ব্যাটারি তৈরি করে কয়েক দশকের বৈজ্ঞানিক গবেষণাকে বাস্তবে রূপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্টার্টআপ প্রতিষ্ঠান। দুষ্প্রাপ্য ও বিরল উপাদানের জায়গায় সাধারণ লবণ ব্যবহার করে তৈরি এই সোডিয়াম-আয়ন ব্যাটারি প্রযুক্তির ফলে ব্যাটারি এবং কাঁচামালের জন্য চীনের ওপর বিশ্বের বহু দেশের দীর্ঘদিনের নির্ভরতা কমার পথ সুগম হতে পারে।
লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় সোডিয়ামভিত্তিক এই নতুন ব্যাটারিগুলো তুলনামূলক সাশ্রয়ী, দীর্ঘস্থায়ী, নিরাপদ এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি থেকে মুক্ত। আমেরিকান পাওয়ার গ্রিড ও দ্রুত সম্প্রসারিত ডেটা সেন্টারগুলোতে এগুলো ব্যাকআপ পাওয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
মোটরগাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেনারেল মোটরস এবং টেসলার সাবেক প্রকৌশলীদের স্টার্টআপ পিক এনার্জি এই প্রযুক্তি উদ্ভাবনে নেতৃত্ব দিচ্ছে। ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে নতুন গিগাফ্যাক্টরি স্থাপন করে ২০২৭ সালের শুরুর দিকে চার গিগাওয়াট ঘণ্টার ব্যাটারি উৎপাদনের লক্ষ্য নিয়েছে পিক এনার্জি।
অন্যদিকে ইনলাইট এনার্জি লোহা, স্টিল, অ্যালুমিনিয়াম অক্সাইড ও খাবারের লবণের মিশ্রণে এমন এক টিউব আকৃতির ব্যাটারি বানাচ্ছে, যাতে মোটেও আগুন ধরে না।
মর্গান স্ট্যানলির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আগামী এক দশকের মধ্যে বিশ্বের উৎপাদিত ব্যাটারির এক-তৃতীয়াংশের বেশি লিথিয়ামের বদলে সোডিয়াম ব্যবহার করবে। তবে এই ব্যাটারিগুলোর ওজন বেশি হওয়ায় বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে এখনও লিথিয়াম-আয়ন ব্যাটারিই সেরা।
বিশ্বের বর্তমান সোডিয়াম ব্যাটারির বেশিরভাগ অংশ চীনে তৈরি হলেও আমেরিকান স্টার্টআপগুলোর লক্ষ্য এই প্রযুক্তিতে বড় ভূমিকা রাখা। আলসিম এনার্জির প্রধান নির্বাহী মুকেশ চ্যাটার সতর্ক করে বলেছেন, উদ্ভাবনে পিছিয়ে না থাকলেও সঠিক সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে উৎপাদন বাড়ানোর এই দৌড়ে আবারও চীনের কাছে হেরে যেতে পারে আমেরিকা।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল


আপনার মতামত লিখুন :
More News Of This Category