• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Headline
আধুনিক জীবনের ব্যস্ততা ও মানসিক চাপ সামলাতে একা ভ্রমণেই প্রশান্তি: বাঁধা নিয়ম ভেঙে নিজেকে খুঁজে পাওয়া অপরাধস্থলের প্রতিটি চিহ্নের পেছনে যে গল্প ব্রিটিশরা ভারতীয়দের বহু কৃতিত্ব ও সম্পদ নিজেদের পকেটে পুরেছে প্রকাশনা সংস্থায় গোপনে বাড়ছে এআইয়ের ব্যবহার: ক্ষুব্ধ কর্মীরা নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে চাঁদা দাবি , সংসদ সদস্যের দুঃখ প্রকাশ পুলিশের জন্য ৫৮৩০টি যানবাহন কেনার প্রস্তাব, ব্যয় হবে সাড়ে ৬ হাজার কোটি টাকা ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা মেসিনা প্রণালি পার হতে ইতালির এই ট্রেনকে ফেরিতে তোলা হয় একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর? বারবার পপ-আপ বিজ্ঞাপনে বিরক্ত? বন্ধ করবেন যেভাবে

চেলসির মাঠে ৩-১ গোলে জিতল নটিংহ্যাম ফরেস্ট

Reporter Name / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: চেলসির হতাশাজনক মৌসুম নতুন তলানিতে ঠেকেছে। তাদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৩-১ গোলে জিতেছে নটিংহ্যাম ফরেস্ট। প্রিমিয়ার লিগে এটি চেলসির টানা ষষ্ঠ জয়। ১৯১২ সালের পর লিগে সবচেয়ে বাজে ফর্ম হিসেবে টানা পাঁচ ম্যাচ হারের রেকর্ড আগেই গড়েছিল চেলসি। এবার সেটি বেড়ে দাঁড়াল ছয়ে। ফরেস্টের দ্বিতীয় সারির একাদশ পশ্চিম লন্ডনে পা রেখে চমক দেখাল।
তাইও আয়োনিয়ি করেন দুটি গোল, প্রথমটি ছিল ৯৮ সেকেন্ড পর। নটিংহ্যামের আরেকটি গোল করেন ইগোর জেসুস। এই জয়ে রেলিগেশন জোন থেকে ৬ পয়েন্টের দূরত্ব বাড়াল ভিতর পেরেইরার দল।
ব্লুদের টানা পাঁচ ম্যাচ গোলখরা অবিশ্বাস্যভাবে ষষ্ঠ ম্যাচের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। কিন্তু স্টপেজ টাইমে জোয়াও পেদ্রোর ওভারহেড কিকে ৪ মার্চের পর প্রথম লিগ গোলের দেখা পায় চেলসি।
গোলখরা কাটতে পারতো প্রথমার্ধে। কিন্তু কোল পালমারের পেনাল্টি সেভ করে ব্লুদের হতাশ করেন ভারপ্রাপ্ত গোলকিপার মাৎজ সেলস। এই হারে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা শেষ চেলসির। এবার প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ দল খেলবে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায়। কিন্তু বাকি তিন ম্যাচ জিতলেও চেলসির পক্ষে সেরা পাঁচে থাকা সম্ভব নয়। পঞ্চম স্থানে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৫৮, আর চেলসির ৪৮। সর্বোচ্চ ৯ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে তাদের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category