• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

জামালপুরের মেলান্দহে সার ডিলার নিয়োগে শর্ত ভঙ্গের অভিযোগ

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

জামালপুর প্রতিনিধি: সার ডিলার নিয়োগে সারাদেশে চলমান অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিক্ষোভ, মানববন্ধনের মাঝেই জামালপুর জেলার মেলান্দহের ৮নং ফুলকোচা ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম-দুর্নীতি ও শর্ত ভঙ্গের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে জেলা প্রশাসক ও সভাপতি, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি, জামালপুর বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছেন এসএম ট্রেডার্সের প্রোঃ মোঃ সিরাজুল ইসলাম।
অভিযোগে ৮নং ফুলকোচা ইউনিয়ন, মেলান্দহ, জামালপুর থেকে “মেসার্স নূর এন্টারপ্রাইজ” কে মনোনীত করা হয়েছে যেটার প্রোপাইটার “নূর মোহাম্মদ রতন” যিনি একজন শারীরিক-মানসিকভাবে অসুস্থ (হৃদরোগ, স্ট্রোকজনিত প্যারালাইসিস সহ অন্যান্য রোগ) যা বিজ্ঞপ্তির ৭নং (আবেদনকারীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও চলাচলে সক্ষম হতে হবে) শর্তের শতভাগ পরিপন্থী; উপরন্তু তার দেখানো দোকান-গুদাম চলমান একটি সাইকেল মেকানিকের দোকান। বিশেষভাবে উল্লেখ্য যে, সার ডিলার নীতিমালা অনুযায়ী জেলা সার ও বীজ মনিটরিং কমিটি কর্তৃক প্রদানকৃত ৩জনের তালিকার বাকি ২জন জামালপুর-০৩ আসনের (মেলান্দহ-মাদারগঞ্জ) স্থানীয় সাংসদের নিকট আত্মীয় হাবিবুল্লাহ (যিনি গুদাম-দোকান দেখাতে পারেনি) ও তৌহিদুর রহমান মোল্লা (যে গুদাম-দোকান দেখিয়েছে একই গুদাম-দোকান আরও একাধিক আবেদনকারীও দেখিয়েছে) নুর মোহাম্মদ রতনের অসুস্থ্যতাকে পুঁজি করে তার ছোটভাই নুর আমিন পবন দীর্ঘদিন যাবতই বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিচ্ছেন যা নিয়ে নুর মোহাম্মদ রতনের স্ত্রীর সাথে তার চরম পারিবারিক কলহের চলছে এবং এহেন অনৈতিক একচ্ছত্র সুযোগ-সুবিধা নেয়ায় ইউনিয়ন তথা মেলান্দহ উপজেলার তৃণমূলের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগকারী মোঃ সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি একজন জাতীয়তাবাদী আদর্শের কর্মী; সারা দেশে চলমান সার সংকট সার ডিলার নিয়োগে এমন অনিয়ম, দুর্নীতি ও শর্ত ভঙ্গের কারনে আরও ভয়ংকর পরিস্থিতি তৈরি করছে। অভিযোগের পর থেকেই মেলান্দহ উপজেলা ও ফুলকোচা ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফোন দিচ্ছে ।এমনকি খোদ স্থানীয় সংসদ সদস্য একাধিক বার ফোন করে আমাকে এবং আমার আব্বাকে নিঃশর্তভাবে অভিযোগ তুলে নেয়ার একপ্রকার হুমকিই দিচ্ছে। এছাড়াও মেলান্দহ আদ্রা ইউনিয়নের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর স্ত্রী রোকসানা কবির মের্সাস রুহানী সোর্সের নামে ডিলার রয়েছে। একই উপজেলায় পৌর এলাকা পৌর বিএনপির সভাপতি ছানোয়ার হাওলাদের স্ত্রী খাদিজা পারভীন পেয়েছেন। মেসার্স এন্টারপ্রাইজের ডিলারশীপ পেয়েছে। জামালপুরে নতুন সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি রাজনৈতিক প্রভাব ও অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category