• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Headline
পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় রাণীনগরে এজেন্ট ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই ‘ভারতে শান্তি নেই’, সঞ্জয়ের মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’ কাশবনে যাওয়া হয়নি তো কী হয়েছে! ‘তন্দ্রাবিলাস’-এ পরীমনি চেক ডিজঅনার মামলায় রাজপাল যাদবকে আদালতের কড়া ভর্ৎসনা পুজায় পাচ্ছে দেব ও শুভশ্রীর ‘দেশু ৭’, দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক হারমানপ্রীত কৌর মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু জোকোভিচকে ব্যঙ্গ করে দর্শকের মুখে বলের আঘাত, সেমিতে বাদ মেদভেদেভ

টালবাহানা করে জুলাই সনদকে এড়িয়ে যেতে চায় সরকার : নাহিদ

Reporter Name / ১০৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, টালবাহানা করে জুলাই সনদকে এড়িয়ে যেতে চায় সরকার। গণভোটের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে। এ নিয়ে কোনো ছলচাতুরী দেশের মানুষ মেনে নেবে না। শনিবার (৯ মে) দুপুরে গুলশানে একটি হোটেল ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দলের সংস্কার বাস্তবায়ন কমিটি এ সভার আয়োজন করে। নাহিদ ইসলাম বলেন, জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় আসার পর তারা এর বিরোধিতা করছে। এর মাধ্যমে বিএনপি মূলত জনগণের আকাঙ্ক্ষাকেই প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনার পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
এ সময় আরও ছিলেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category