• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
সালমান–সাইফদের ঘিরে আতঙ্ক, বলিউডে শুটিং বন্ধের আশঙ্কা মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার সত্যিই কি সানি দেওলের ছেলের সঙ্গে শচীনের মেয়ের বিয়ে হচ্ছে? বলিউডের পর্দায় রোম্যান্সের দৃশ্য নিয়ে নতুন বিতর্কে ইমরান হাশমী রাজবাড়ীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির

ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’ না বানানোর আহ্বান ফজলুর রহমানের

Reporter Name / ১১২ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এটিকে যেন কেউ ‘সিনিয়র মাদ্রাসা’ না বানায়, এমন আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পোশাক ও ভাষা দিয়ে মানুষের মূল্যায়ন করা যায় না। আলিম হতে হলে এলেম বা জ্ঞান অর্জন করতে হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, “জ্ঞান অর্জন করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এটিকে যেন কেউ সিনিয়র মাদ্রাসা না বানায়। মাদ্রাসায় কী হয় বা বানালে কী হয়, তা সবাই এখন দুই চোখেই দেখতে পাচ্ছে।”তিনি বলেন, পায়জামা বা মাথায় টুপি পরলেই কেউ আলিম হয়ে যায় না। আলিম হতে হলে এলেম বা জ্ঞান অর্জন করতে হবে। পোশাক বা ভাষার কোনো নির্দিষ্ট ধর্ম নেই বলেও মন্তব্য করেন তিনি।
আরবি ভাষায় কথা বললেই কেউ ধর্মীয় জ্ঞানসম্পন্ন হয়ে যায় না উল্লেখ করে ফজলুর রহমান বলেন, আরবি ভাষায় কে কী করছে এবং কী বলছে, সেটাই মূল বিষয়।
ধর্ম ও রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি, ধর্ম এবং ধর্মব্যবসা এক বিষয় নয়। শিক্ষার্থীদের সত্যের পথ, ন্যায়ের পথ ও আল্লাহর রাসুলের পথ অনুসরণ করে ভালো কাজ করার আহ্বান জানিয়ে তিনি ধর্মের নামে ব্যবসা না করার পরামর্শ দেন।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম বেগম, কিশোরগঞ্জ জেলা পাবলিক কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব মামুন সরকার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category