• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Headline
রাজবাড়ীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

রাজবাড়ীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত ও গুণগত মানসম্পন্ন পণ্য নিশ্চিত করা এবং সঠিক ওজন ও পরিমাপ বজায় রাখার লক্ষ্যে রাজবাড়ীতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ফরিদপুর। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ মোবাইল কোর্টে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার লালগোলা বাজারে অবস্থিত মেসার্স মা ফুডস প্রতিষ্ঠানের সিএম লাইসেন্স নবায়ন না করে বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও মিথ্যা তথ্য প্রদান করার অভিযোগে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, লক্ষ্মীকোল এলাকার মেসার্স অহনা বেকারি প্রতিষ্ঠানটি বিস্কুট ও ব্রেড পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে পণ্য বিক্রয় ও বিতরণ এবং পণ্যের মোড়কে সঠিক ওজন, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪/৪১ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, ফরিদপুরের পরিদর্শক (মেট) জনাব খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মোঃ সাব্বির হোসেন পুলক।
বিএসটিআই, ফরিদপুর কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের পণ্য প্রতিরোধ, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং সঠিক ওজন ও পরিমাপ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category