• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Headline
জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল: রাশেদ খাঁন অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি তারেক রহমানের ভারত সফর, ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু: দ্য হিন্দু ডেমরায় ৮৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এআই ,গতি কমানোর আহ্বান ঘরেই খাবার, গ্যাস, বিদ্যুৎ, প্রসাধনী তৈরি করেন সংগীত-কাব্যা দম্পতি ডেঙ্গুতে সীতাকুন্ডে শিশুর মৃত্যু, কান্না মা-বাবার বিশ্ব বাঁশ দিবস , একটি বৈশ্বিক সচেতনতামূলক দিবস ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’ না বানানোর আহ্বান ফজলুর রহমানের লালমনিরহাট বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ

ত্রিশালে বাস চাপায় দুইজন নিহত

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মো. নুরুল আমিন, ত্রিশাল: ময়মনসিংহের ত্রিশালে যাত্রবাহি বাস চাপায় সিএনজি চালিত অটোরিক্সার দুইযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি ও বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছে।
ত্রিশাল থানা, এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, শুক্রবার সকাল সোয়া আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা নামকস্থানে ময়মনসিংহ গামী ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-ব, ১৫-৪৯৪২) পিছন দিক থেকে প্রথমে মহাসড়কের পাশে দড়িঁয়ে থাকা মাহিদ্রকে ধাক্কা দেয়। পরে সেই মাহিদ্র অপর একটি মাহিদ্র ও অপর একটি সিএনজিচালিত অটোরিক্সাকে পিছন দিক থেকে ধাক্ক দিয়ে কিছু দুর এগিয়ে যাত্রীবাহি বাসটি নিজেও মহাসড়কের মাঝখানে উল্টে য়ায় এবং পোল্ট্রি খেয়ে একটি স্কুলের বাউন্ডারি দেয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে যায়। এ ঘটনায় এলাকাবাসি সিএনজির দুইজন পুরুষকে গুরুতর অবস্থায় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সিএনজির অপর চারযাত্রী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসধীন আছেন। এর মধ্যে দুইজন নারী, একজন শিশু ও একজন পুরষ।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন গুলো থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনার পর ইউনাইটেড পরিবহনের চালক পলাতক রয়েছে। গুরুতর আহত চারজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎধীন আছেন এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। লাশ দুটো এ মূহুর্তে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তিনি আরো জানান, হিহত একজন বজলুর রহমান ডালিম (৩৬)। সে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রামের মুন্সিবাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে এবং অপরজন হলেন রাইতুল হাসান খান (৪০)। সে একই ইউনিয়নের কাজীর শিমলা খান বাড়ি এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category