• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Headline
রাণীনগরে তিন মাদকসেবির কারাদণ্ড ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু রাণীনগরে বাজুস-এর নতুন কমিটি সভাপতি রফিক, সম্পাদক মোহাতাব অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যখাতের বরাদ্দ সঠিকভাবে কাজে লাগানোর নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব : মির্জা ফখরুল বিচারের নামে অবিচার নয়, আইন মেনে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী

ত্রিশালে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধ বাবা-মা, ৩ মাসের কারাদন্ড

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ত্রিশাল: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাদক সেবন করে দীর্ঘদিন ধরে বৃদ্ধ বাবা-মার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আকরামুল ইসলাম (৩৪) উপজেলার সাাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলামের ছেলে।
আদালতের নথি সূত্রে জানা যায়, ২০২৬ সালের বিবিধ ৫১/২৬ নম্বর মামলায় মাদক সেবন করে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আকরামুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। আদালতের পরোয়ানা অনুযায়ী তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, আকরামুল ইসলামের ৮০ বছর বয়সী মা লুৎপুন্নাহার ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বাড়িতে এসে তাকে ও তার স্বামী সিরাজুল ইসলামকে মারধর করতেন। পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর, গালিগালাজ এবং নানাভাবে মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।
পরে ভুক্তভোগী লুৎপুন্নাহার বিষয়টি ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানকে মোবাইল ফোনে অবহিত করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পুলিশ সুপারের নির্দেশে ওসি মনসুর আহাম্মদের নের্তৃত্ব ত্রিশাল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত আকরামুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত অভিযোগের সত্যতা পেয়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আকরামুল ইসলাকে তিনমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category