• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের হোমনায় ৩০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক-১ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দুই কিডনি অকেজো, তবুও স্বপ্ন হারাননি মীম- বাঁচতে চান, ফিরতে চান কলেজের শ্রেণিকক্ষে রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ: ভাঙনের শঙ্কায় হাজারো মানুষ রাউজানে যুবদল নেতাকে হত্যার পর চলে যান ফাঁকা গুলি ছুড়ে নাজিরপুরের রঘুনাথপুর বৃদ্ধাশ্রমের উদ্বোধন শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি আঞ্চলিক ক্ষেত্রে ‘সার্ক’-ই হবে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী আমরা বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী

নওগাঁয় চালককে মারধর, দূরপাল্লার বাস চলাচল বন্ধ

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নওগাঁ: নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন মোটরশ্রমিকেরা। বাসচালককে মারধর ও কাউন্টারে হামলাকে কেন্দ্র করে তারা বাস চলাচল বন্ধা রাখে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে শ্রমিকেরা শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে নওগাঁ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বগুড়াসহ বিভিন্ন রুটের যাত্রীরা দুর্ভোগে পড়েন।
শ্রমিকদের অভিযোগ, রাত ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস যাত্রী নামিয়ে ঘোরানোর সময় বাসের লাইট পাশে থাকা একটি চায়ের দোকানের পড়ে। এ নিয়ে সেখানে অবস্থানরত কয়েকজন যুবকের সঙ্গে চালকের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চালককে মারধর করা হয়। পরে বাসটি কাউন্টারে এলে ছাত্রদল নেতা সোহাগের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন সেখানে গিয়ে ভাঙচুরের চেষ্টা ও চালককে আবারো মারধর করেন বলে অভিযোগ করেন শ্রমিকেরা। ঘটনার বিচার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন তারা।
মারধরের শিকার বাসচালক আনোয়ার হোসেন বাদলের ছেলে নিরব হোসেন শান্ত বলেন, বাবা দীর্ঘদিন ধরে একতা পরিবহনের গাড়ি চালান। রাতে গাড়ি ঘোরানোর সময় ছাত্রদল নেতা সোহাগ, রিংকু ও অন্তরের নেতৃত্বে কয়েকজন হামলা চালান। পরে কাউন্টারের সামনেও তাকে মারধর করা হয়।
নওগাঁ জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এস এম মতিউজ্জামান বলেন, ‘এক চালককে মারধর করা হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা গাড়ি চলাচল বন্ধ রেখেছেন। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
ঢাকাগামী যাত্রী মুনিরা আক্তার বলেন, জরুরি কাজে ঢাকায় যাওয়ার কথা ছিল। কাউন্টারে এসে জানতে পারি বাস চলবে না। এখন বিকল্প উপায় খুঁজছি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহাগ বলেন, বাসচালক তাদের এক সহকর্মীর গায়ে গাড়ি লাগাতে গেলে উত্তেজনা তৈরি হয়। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হলেও ভাঙচুর ঠেকানোর চেষ্টা করি। কাউকে মারধর করিনি।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category