• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Headline
পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় রাণীনগরে এজেন্ট ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই ‘ভারতে শান্তি নেই’, সঞ্জয়ের মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’ কাশবনে যাওয়া হয়নি তো কী হয়েছে! ‘তন্দ্রাবিলাস’-এ পরীমনি চেক ডিজঅনার মামলায় রাজপাল যাদবকে আদালতের কড়া ভর্ৎসনা পুজায় পাচ্ছে দেব ও শুভশ্রীর ‘দেশু ৭’, দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক হারমানপ্রীত কৌর মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু জোকোভিচকে ব্যঙ্গ করে দর্শকের মুখে বলের আঘাত, সেমিতে বাদ মেদভেদেভ

নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক

Reporter Name / ১২০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: ভারতের মহারাষ্ট্রজুড়ে ১০ দিনব্যাপী নবরাত্রি উৎসবে মুসলিমদের গারবা ও ডান্ডিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। কট্টরপন্থি এই সংগঠনটি আয়োজকদের জন্য নির্দেশিকা জারি করে জানিয়েছে, আগতদের হিন্দু পরিচয় নিশ্চিত করতে আধার কার্ড পরীক্ষা করা হবে এবং কপালে তিলক লাগানো বাধ্যতামূলক করা হবে।
রাজ্যজুড়ে নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের অংশগ্রহণে এই নিষেধাজ্ঞার বিষয়ে ভিএইচপির জাতীয় মুখপাত্র ও যুগ্ম সম্পাদক শ্রীরাজ নায়ার বলেন, আমরা নবরাত্রি উৎসবের গারবা-ডান্ডিয়া নৃত্যে মুসলিমদের অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি যুক্তি দিয়ে বলেন, নবরাত্রি উৎসব কেবল গান আর নাচের বিষয় নয়। এটি দেবীর আরাধনার উৎসব। যারা মূর্তি পূজার বিরোধী, তারা কেন এই উৎসবে অংশ নেবে?
তবে এটি কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে নয় দাবি করে নায়ার বলেন, ধর্মান্তর ও গোহত্যার বিষয়ে ভিএইচপি কোনও আপস করবে না এবং উৎসবকে হিন্দু সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ মনে করে। তিনি আরও বলেন, নবরাত্রির উৎসবে যোগ দিতে মুসলিমরা যদি এতই আগ্রহী হন, তবে তাদের উচিত পরিবার, স্ত্রী ও বোনদের সঙ্গে নিয়ে আসা। আর না হয় নিজেদের মসজিদ কিংবা বাসস্থানে নবরাত্রি উৎসবের আয়োজন করা।
মাত্র এক সপ্তাহ আগে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভগবত বলেছিলেন, কোনও হিন্দু যদি মনে করে ভারতে কোনও মুসলিম থাকা উচিত নয়, তবে সে আর হিন্দু থাকবে না… মানুষের মধ্যে কোনও পার্থক্য নেই।
আরএসএস প্রধানের এই বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভিএইচপি নেতা নায়ার বলেন, আমরা আরএসএস প্রধানের বক্তব্যের ওপর কোনও মন্তব্য করব না। আমরা কারও বিরুদ্ধে নই, সামাজিক সম্প্রীতি ও শান্তিতে আমরা বিশ্বাস করি। কিন্তু বিষয় হলো, আমাদের ধর্মীয় বিশ্বাস ও পূজা পদ্ধতিতে যারা বিশ্বাসী নয়, তাদের জন্য আমরা আমাদের নির্দেশিকা কেন শিথিল করব?

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :
More News Of This Category