• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Headline
জনবান্ধব ভূমিসেবায় নতুন মাইলফলক: কুষ্টিয়ায় জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এমপির কঠোর হুঁশিয়ারি পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন হোমনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ছাত্রদল নেতা হত্যা : এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার ৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের শারীরিক সম্পর্কের পর বিয়ে না করায় এসআই প্রত্যাহার রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, তিনজনই পোশাক শ্রমিক গাইবান্ধায় ভাওয়াইয়া আসর ও মোর কালারে কালা ‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাকের ঘোষণা

নাটোরে শাকিলের জানাজায় এমপির বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নাটোর: নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা যেন থামছেই না। ছেলের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সন্তান হারানোর শোকে কাতর বাবা এখন শুধু ছেলের হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।এদিকে শাকিলের জানাজায় সংসদ সদস্যের বক্তব্য ঘিরে উত্তেজনা এবং জানাজার পর চাঁচকৈড় বাজারে রাশ আরবানী শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।এছাড়া হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তবে হামলার ১২ দিন পরও কেন নিহতের বাবার বক্তব্য রেকর্ড করা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।ছেলের হত্যার বিচার চান বাবাশাকিলের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। পরিবারের একমাত্র আশ্রয় হারানোর শোকের মধ্যেও নিহতের বাবা ছেলে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করেন।তিনি বলেন, তার ছেলের হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের শাস্তি হোক- এটাই তার চাওয়া। ব্যক্তিগত কোনো প্রতিশোধ নয়, ছেলের হত্যার বিচারই এখন তার একমাত্র দাবি।তদন্ত নিয়ে প্রশ্ন, কেন রেকর্ড হয়নি বাবার বক্তব্য?শাকিল হত্যাকাণ্ডের তদন্ত নিয়েও প্রশ্ন উঠেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা বক্তব্য দেওয়ার সুযোগ, তদন্তের অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে, হামলার পর প্রায় ১১ থেকে ১২ দিন পেরিয়ে গেলেও নিহতের বাবার বক্তব্য কেন রেকর্ড করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুরের শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে শাকিলের জানাজার আগে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বক্তব্য শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।‘প্রিয় ভাইয়েরা আমার, আমার একটা কথা শুনতে হবে দাদারা’- এ কথা বলার পরপরই উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতির কারণে বক্তব্য শেষ করেন সংসদ সদস্য। এসময় আব্দুল আজিজ বলেন, তার ছেলেও যদি হত্যাকাণ্ডে জড়িত থাকে, তাহলে তিনি ছেলের পাশে নয়, শাকিলের পাশেই থাকবেন।
পরে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য দেন। তিনি বলেন, ছাত্রদলের রাজনীতি করেই তিনি আজকের অবস্থানে এসেছেন। তাই ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার হবেই। এ বিষয়ে তিনি উপস্থিত লোকজনের কাছে প্রতিশ্রুতিও দেন। এরপর সংসদ সদস্য আব্দুল আজিজ নিহতের পরিবারকে তার পক্ষ থেকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিলে আবারো উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি শান্ত করতে মাইক্রোফোন হাতে নেন হুইপ দুলু।জানাজার পর শপিংমলে ভাঙচুর-লুটপাটশাকিলের জানাজা শেষে চাঁচকৈড় বাজারে প্রবাসী রাসেলের মালিকানাধীন রাশ আরবানী শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কারা জড়িত, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘটনার সঙ্গে জানাজার উত্তেজনার কোনো সম্পর্ক রয়েছে কি-না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।এমপির ছেলের তিন দিনের রিমান্ডশাকিল হত্যা মামলায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে নাটোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা গুরুদাসপুর থানার উপপরিদর্শক আমীর হোসেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মাহমুদুল হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে সোমবার দিবাগত রাত ১টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা এলাকার নিজ বাড়ি থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম। পথে মোটরসাইকেলে ধাওয়া করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত হয়ে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে শাকিলের মৃত্যু হয়।নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, গুরুদাসপুরের ঘটনায় পুলিশ সতর্ক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ প্রতিটি ঘটনা নিবিড় পর্যবেক্ষণ ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। শাকিল হত্যাকাণ্ডসহ আইনবিরোধী কার্যক্রমে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category